প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

এলডিসি উত্তরণ

চূড়ান্ত সুপারিশের আগে বৈঠকে বসছে জাতিসংঘের কমিটি

  • তিন বছর সময় চেয়েছে বাংলাদেশ
  • ঝুঁকি, প্রস্তুতি, করণীয় নিয়ে আলোচনা হবে রবিবার
  • এনইসিতে বৈঠক করবে বিজিএমইএ, বিকেএমইএসহ অংশীজনরা
নিজস্ব প্রতিবেদকপ্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ১৯:০২
চূড়ান্ত সুপারিশের আগে বৈঠকে বসছে জাতিসংঘের কমিটি

সংগৃহীত ছবি

এ মুহূর্তে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ করতে চায় না বাংলাদেশ। ইতোমধ্যে ২০২৯ সাল পর্যন্ত ৩ বছর সময়ও চাওয়া হয়েছে। এক্ষেত্রে চূড়ান্ত সুপারিশ দেওয়ার আগে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠকে বসছে জাতিসংঘের স্বল্পোন্নত, ভূবেষ্টিত উন্নয়নশীল ও ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্রগুলোর উচ্চ প্রতিনিধির কার্যালয় (ইউএন-ওএইচআরএলএলএস)।

আগামীকাল রবিবার (৫ এপ্রিল) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সন্মেলন কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বৈঠকে এলডিসি উত্তরণ পেছানোর ফলে যে ঝুঁকি তৈরি হবে তা আলোচনার পাশাপাশি, সম্ভাবনা, সমস্যা, প্রস্তুতি ইত্যাদি বিষয় মতামত নেওয়া হবে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে এসব তথ্য জানা গেছে।

বৈঠকে বিশেষ অতিথি থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, ইউ-এনওএইচআরএলএলএসের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমা ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি।

এ প্রসঙ্গে ইআরডির দায়িত্বশীল এক কর্মকর্তার সঙ্গে কথা বলেছে আগামীর সময়। তিনি জানান, বাংলাদেশ সরকারের অনুরোধে জাতিসংঘের ইউএনওহরলাস সম্প্রতি একটি ইনডিপেনডেন্ট গ্রাজুয়েশন রেডিনেস অ্যাসেসমেন্ট পরিচালনা করেছে। এর প্রধান দিকগুলো সংশ্লিষ্টদের সামনে উপস্থাপনের জন্যই এ বৈঠক।

এক প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা জানান, বাংলাদেশ যে এলডিসি উত্তরণের সময়সীমা পেছানোর আবেদন করেছে সেটি নিয়ে কাজ করছে জাতিসংঘের এ কমিটি। তারা চূড়ান্ত সুপারিশ করবে ওপরের দিকে। তার আগে তাদের অ্যাসেসমেন্টে উঠে আসা বিষয় নিয়ে সরকারি, বেসরকারি পর্যায়ের অংশীজনদের মতামত নিতে যাচ্ছে। বৈঠকটি দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ।

সূত্র জানায়, এর আগে বিএনপির নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নিয়ে এলডিসি উত্তরণের সময়সীমা ২০২৬ সালের পরিবর্তে ২০২৯ সালে নির্ধারণের আবেদন করে। আবেদনে এলডিসি-পরবর্তী বাণিজ্য সুবিধা নিয়ে বাড়তে থাকা অনিশ্চয়তার কথা তুলে ধরা হয়।

এর মধ্যে রয়েছে, তৈরি পোশাক খাতে ইউরোপীয় ইউনিয়নের জিএসপি প্লাস সুবিধা পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের সম্ভাব্য জটিলতা, যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপ, দ্বিপক্ষীয় বাণিজ্যচুক্তির পরিবর্তন ও প্রতিযোগী দেশগুলোর নতুন মুক্ত বাণিজ্য চুক্তি।

আবেদনে আরও বলা হয়, শুল্ক ব্যবস্থার আধুনিকায়ন, জ্বালানি সংস্কার, রপ্তানি বৈচিত্র্যকরণ, শিল্প-কারখানার কমপ্লায়েন্স অবকাঠামো উন্নয়নের অগ্রগতি হয়েছে। কিন্তু একের পর এক সংকটের কারণে তা নির্ধারিত সময়ের চেয়ে পিছিয়ে আছে। একের পর এক দেশি ও আন্তর্জাতিক সংকটের কারণে এলডিসি উত্তরণে পাঁচ বছরের প্রস্তুতি সময়কাল ব্যাহত হয়েছে গুরুতরভাবে।

দেশি সংকটের মধ্যে আছে— আর্থিক খাতে অনিয়ম, চব্বিশের গণ-অভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তন ও রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন নিষ্পত্তি না হওয়া ইত্যাদি। বৈশ্বিক সংকটের মধ্যে রয়েছে, কোভিড-১৯ মহামারির দীর্ঘস্থায়ী প্রভাব, বৈশ্বিক অর্থনৈতিক পুনরুদ্ধারের ধীরগতি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে জ্বালানি ও খাদ্যবাজারে অস্থিরতা, বৈশ্বিক আর্থিক ব্যবস্থার কড়াকড়ি, বাণিজ্য পুনরুদ্ধারে বিলম্ব, মধ্যপ্রাচ্যে অস্থিরতা এবং বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থায় বাড়তে থাকা অনিশ্চয়তা।

বৈঠকএলডিসি
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise