প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

বিমান-বোয়িং চুক্তি আজ সন্ধ্যায়

  • ৩৫ হাজার কোটি টাকায় কেনা হবে ১৪ উড়োজাহাজ
নিজস্ব প্রতিবেদকপ্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ১২:৫৫
বিমান-বোয়িং চুক্তি আজ সন্ধ্যায়

বোয়িংয়ের একটি উড়োজাহাজ। ছবি: সংগৃহীত

জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনস বহর সম্প্রসারণে সবচেয়ে বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে আজ সন্ধ্যায়। যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে এক চুক্তিতে আবদ্ধ হবে বিমান।

প্রস্তাবিত এই চুক্তির আওতায় বিমান কিনবে মোট ১৪টি নতুন উড়োজাহাজ। এর মধ্যে রয়েছে ৮টি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, ২টি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং ৪টি বোয়িং ৭৩৭-৮ ম্যাক্স জেট।

এই উড়োজাহাজগুলোর আনুমানিক বাজারমূল্য ৩ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫ হাজার কোটি টাকা।

বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম আগামীর সময়কে এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিক চুক্তি সই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, কূটনীতিক ও অ্যাভিয়েশন খাতের নির্বাহীরা।

বিমানের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ এবং বোয়িংয়ের পক্ষে তাদের একজন প্রতিনিধি সই করবেন চুক্তিতে।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা, প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত এবং মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ক্রমবর্ধমান যাত্রী চাহিদা মেটাতে বহর আধুনিকায়নে ও দীর্ঘ রুটে ফ্লাইট পরিচালনার সক্ষমতা বাড়াতে নেওয়া হয়েছে এ সিদ্ধান্ত।

ড্রিমলাইনারগুলো ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার রুটে এবং ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজগুলো ব্যবহার করা হবে আঞ্চলিক ও স্বল্প দূরত্বের রুটে।

বিমানের এই বড় আকারের ক্রয় আদেশ নিয়ে ৩ বছর ধরে বোয়িং ও ইউরোপভিত্তিক উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের মধ্যে প্রতিযোগিতা চলছিল।

বিগত আওয়ামী লীগ সরকারের সময় ১০টি এয়ারবাস কেনার একটি নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ব্যবধান কমানোর কৌশলগত চাপে অন্তর্বর্তী সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয় বোয়িংয়ের পক্ষেই।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ১৪টি উড়োজাহাজের মূল্য হতে পারে ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকা। এই অর্থ পরিশোধ করা হবে ১০ থেকে ২০ বছরমেয়াদি দীর্ঘকালীন কিস্তিতে। অর্থাৎ বছরে পরিশোধ করতে হতে পারে দেড় থেকে দুই হাজার কোটি টাকা। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক কমানোর বিষয়ে ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে আশা করা হচ্ছে।

এর আগে প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত বলেছেন, বিমানকে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে ৩০ এপ্রিলের মধ্যে বোয়িংয়ের সঙ্গে এই চুক্তি সই করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।

বর্তমানে বিমানের বহরে রয়েছে মাত্র ১৯টি উড়োজাহাজ। গত বছর লিজের মেয়াদ শেষ হওয়ায় দুটি উড়োজাহাজ ফেরত দেওয়ার পর বহরটি আরও সংকুচিত হয়ে পড়ে। বিদ্যমান বহরে রয়েছে চারটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর, চারটি বোয়িং ৭৮৭-৮, দুটি বোয়িং ৭৮৭-৯, চারটি বোয়িং ৭৩৭ এবং পাঁচটি ড্যাশ-৮-৪০০ উড়োজাহাজ।

অভ্যন্তরীণ রুটের পাশাপাশি বর্তমানে ২২টি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে বিমান এবং মালদ্বীপের মালে, ইন্দোনেশিয়ার জাকার্তা, শ্রীলঙ্কার কলম্বো ও অস্ট্রেলিয়ার সিডনিতে নতুন রুট চালুর পরিকল্পনা রয়েছে, যেগুলোকে সম্ভাবনাময় লাভজনক গন্তব্য হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সূত্র জানায়, ২০২১ সালের ফেব্রুয়ারি ও মার্চে কানাডায় নির্মিত দুটি ড্যাশ-৮ উড়োজাহাজ বহরে যুক্ত হওয়ার পর থেকে আর কোনো নতুন উড়োজাহাজ যোগ করতে পারেনি বিমান কর্তৃপক্ষ। ইউরোপ না যুক্তরাষ্ট্র— কোথা থেকে বিমান কেনা হবে, এ সিদ্ধান্তহীনতাই বহর সম্প্রসারণে দীর্ঘ বিলম্বের কারণ হয়ে দাঁড়িয়েছিল এত দিন।

আন্তর্জাতিক রুটে যাত্রী বৃদ্ধি ও বিদেশি এয়ারলাইনসগুলোর তীব্র প্রতিযোগিতার মুখে ২০২৪ সালে ১০ বছরমেয়াদি একটি উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা গ্রহণ করে বিমান, যেখানে ২৬টি নতুন উড়োজাহাজ কেনা ও রুট সম্প্রসারণের লক্ষ্য নির্ধারণ করা হয়। এরপর বোয়িং ও এয়ারবাস বিভিন্ন প্রস্তাব টেবিলে উপস্থাপন করেছে। কিন্তু দীর্ঘ সময়েও কোনো নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি চূড়ান্ত করতে পারেনি বিমান।

শেষ পর্যন্ত গত ৩০ ডিসেম্বর বিমানের পরিচালনা পর্ষদ নীতিগতভাবে বোয়িং থেকে ১৪টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেয়। এর ধারাবাহিকতাই রক্ষা করছে বর্তমান ক্ষমতাসীন বিএনপি সরকার।

বোশরা ইসলাম জানান, নতুন বোয়িং উড়োজাহাজের প্রথম ডেলিভারি পেতে অপেক্ষা করতে হবে ২০৩১ সালের নভেম্বর পর্যন্ত। ফলে স্বল্পমেয়াদে উড়োজাহাজ সংকট নিরসনের সম্ভাবনা নেই বললেই চলে।

যুক্তরাষ্ট্রচুক্তিবোয়িংউড়োজাহাজবিমান বাংলাদেশ
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise