চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

সংগৃহীত ছবি
বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফলোআপ চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছেন। মির্জা ফখরুলের সঙ্গে তার সহধর্মিণী রাহাত আরা বেগম রয়েছেন। তিনিও সেখানে চিকিৎসা নেবেন।
গতকাল সোমবার (৬ এপ্রিল) রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তারা।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য জানিয়েছেন।
তবে তারা সিঙ্গাপুরের কোন হাসপাতালে চিকিৎসা নেবেন এবং কবে নাগাদ দেশে ফিরবেন, সে সম্পর্কে কিছুই জানাননি শায়রুল।
জানা গেছে, ২০১৫ সালে মির্জা ফখরুল ইসলামের ঘাড়ের ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়লে সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করান তিনি। এরপর প্রতি বছরই ফলোআপ চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর যেতে হয়।



