আগামীর সময়

ডা. জুবাইদা রহমান

সবার প্রয়োজন অনুযায়ী চিকিৎসা সেবা নিশ্চিত করবে সরকার

সবার প্রয়োজন অনুযায়ী চিকিৎসা সেবা নিশ্চিত করবে সরকার

সংগৃহীত ছবি

স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার এ কথা উল্লেখ করে ডা. জুবাইদা রহমান বলেছেন, মানুষের আর্থিক সামর্থ্যের ভিত্তিতে নয়, বরং প্রয়োজন অনুযায়ী চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকার কাজ করবে।

শনিবার (১৪ মার্চ) বিকেলে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেছেন।

ডা. জুবাইদা রহমান বলেছেন, দেশের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রগুলোকে মা, শিশু ও নবজাতকের স্বাস্থ্যসেবার প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, সরকারি হাসপাতালগুলোকে দালালমুক্ত করতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। এ লক্ষ্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এসময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত চিকিৎসকদের রোগীদের প্রতি আরও মানবিক ও সেবামূলক মনোভাব নিয়ে চিকিৎসা দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে ড্যাবের পক্ষ থেকে চিকিৎসকদের সময়মতো হাসপাতালে উপস্থিত থেকে নিয়মিত চিকিৎসাসেবা দেওয়ার অনুরোধ জানানো হয়। পাশাপাশি চিকিৎসকদের ন্যায্য দাবি আদায়ে সংগঠনটি সবসময় পাশে থাকবে বলেও আশ্বাস দেওয়া হয়।

    শেয়ার করুন: