হাম ও উপসর্গ নিয়ে এক দিনে ১৭ মৃত্যু
- ১৫ মার্চ থেকে শিশুমৃত্যু সংখ্যা ৩১১

গ্রাফিকস: আগামীর সময়
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ১৭ শিশুর। এর মধ্যে হামে আক্রান্ত হয়ে দুই শিশু ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৫ শিশুর।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩১১ জনে। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ৩০২ এবং গত ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৪১ হাজার ৭৯৩ জন। আর গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৫৪ জন, ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৫ হাজার ৪৬৭ জন।
১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছে ২৮ হাজার ৮৪২ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ২৫ হাজার ১৫১ জন।
১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৫২ জনের। আর ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ২৫৯ জনের।



