২৪ ঘণ্টায় হামে ২ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক

প্রতীকী ছবি
দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) মৃত্যু হয়েছে আরও দুই শিশুর। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ২৩৫ জন।
২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর মৃত্যুর সংখ্যা ২৭৬ জন। স্বাস্থ্য অধিদপ্তর আজ বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৩৭ হাজার ১৩১ জন। এ সময় সন্দেহজনক হাম রোগী ভর্তি হয়েছে ২৫ হাজার ১৫৮ জন।
হাম রোগে আক্রান্ত দুজনের মধ্যে ঢাকায় একজন ও সিলেটে একজন। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৬২ জন, চট্রগ্রামে ৯, রাজশাহীতে ৮, সিলেট ৩ ও খুলনায় দুজনের হাম শনাক্ত হয়েছে।



