প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় স্বাস্থ্য

জীবন ২৪১ দিনের, হাসপাতালেই ৯৯ দিন

  • ফারুক হেরে গেল হামের কাছে
  • হাসপাতাল থেকেই সংক্রমণ— দাবি মা-বাবার
  • কোনো টিকা পায়নি শিশুটি
মুসলিমা জাহান সেতুপ্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১৭:০৩
জীবন ২৪১ দিনের, হাসপাতালেই ৯৯ দিন

মারা যাওয়ার সপ্তাহ খানেক আগে হাসপাতালের বেডে শিশু ফারুক। ছবি: সংগৃহীত

ফারুকের ২৪১ দিনের জীবন। এই ছোট্ট জীবনের ৯৯ দিনই কেটেছে হাসপাতালে হাসপাতালে। ডায়রিয়া দিয়ে শুরু। এরপর দিন দিন লম্বা হয়েছে রোগের তালিকা। সিএনজিচালক বাবা সর্বস্ব দিয়ে চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন। তবে ফারুক রোগমুক্ত হওয়ার পর্যাপ্ত সময় পেল না— হেরে গেল হামের কাছে।

গত ১৬ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় রাজধানী শ্যামলীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে (ঢাকা শিশু হাসপাতাল) হাম রোগে আক্রান্ত হয়ে মারা যায় ফারুক।

গত ১৫ মার্চ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে ২২২ শিশু মারা গেছে। এর মধ্যে ৪৪ শিশুর হাম শনাক্ত হয়েছে। এ তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের।

ছোট্ট ফারুকের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার পূর্ণমতি গ্রামে। নিউমোনিয়ায় আক্রান্ত হয় বাড়িতেই। উন্নত চিকিৎসার আশায় ফারুককে নিয়ে ২৬ মার্চ এই হাসপাতালে এসেছিলেন মা-বাবা। ভর্তির চার দিন পর হামের লক্ষণ দেখা দিলে নির্ধারিত ওয়ার্ডে শুরু হয় চিকিৎসা। শিশুটির শেষ তিন দিন কেটেছে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ)।

চার মাসে এসে মা ‘শখ করে’ বুকের দুধের পাশাপাশি শুরু করেন বাজার থেকে কেনা কেক খাওয়াতে। নিষেধ করতেন বাবা; কিন্তু শোনেননি মা

ফারুক মারা যাওয়ার সাত দিন পর মোবাইল ফোনে মা-বাবার সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। বাবা মো. মোজাম্মেলের (৩৫) গলাটা ধরে আসে, ‘হ্যাতেরে (ছেলে) ভালো করার জন্য ডাক্তার যা বলছে, সাথে সাথে করছি; দেরি করছি না। তাও হ্যাতেরে বাঁচাইতে পারলাম না।’

বড় ছেলে মো. ওমরের (৫) সঙ্গে মিলিয়ে নাম রেখেছিলেন ছোট ছেলের। সেই ছেলেকে বাঁচাতে বাবা বিক্রি করেছেন আয়ের একমাত্র অবলম্বন সিএনজি, করেছেন ঋণও। ফারুকের চিকিৎসা বাবদ ঢাকা শিশু হাসপাতালে খরচ হয়েছে ২ লাখ টাকা। দরকার হলে ভিটেমাটি বিক্রি করে ছেলের সুস্থতার জন্য আরও টাকা জোগাড় করতেন বলে জানালেন বাবা।

বাবার কথা ছাপিয়ে ফারুকের মা পিংকি আক্তারের ফুপিয়ে কান্নার শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল ফোনের এপাশ থেকে, যার বয়স মাত্র ২৪ বছর। মায়ের আক্ষেপ, দৌড়াতে হয়েছে হাসপাতালে হাসপাতালে। ক্লান্ত ছিলেন নিজেই। পারেননি ঠিকমতো ছেলের যত্ন করতে। পারেননি চোখভরে দেখতেও।

শিশু হাসপাতালে ফারুক থেকেছে জীবনের শেষ ২১টি দিন। নিউমোনিয়া আক্রান্ত ছেলেকে এই হাসপাতালে নিয়ে এসেছিলেন স্থানীয় চিকিৎসকের পরামর্শে। যাচ্ছিল ভালোর দিকেই। কিন্তু ভর্তির চার দিন পরে জ্বর এলে হাম সন্দেহে ফারুককে পাঠানো হয় নির্দিষ্ট ওয়ার্ডে। অবস্থার অবনতি হলে আইসিইউতে চলে চিকিৎসা।

মা-বাবার অভিযোগ, নিবিড় পরিচর্যা কেন্দ্রে ছেলে পায়নি প্রয়োজনমতো চিকিৎসা। এতেই শ্বাসকষ্ট বেড়ে অবস্থা দ্রুত খারাপ হচ্ছিল। ফারুক মারা যায় বিকেল ৪টার দিকে। বাবার কথা, ‘মারা যাওয়ার দিন দুপুর পর্যন্ত পোলা আমার হাসছে, খেলছে, খাইছে।’

ফারুকের জন্মের সময় ওজন ছিল ২ কেজি ৭০ গ্রাম। সুস্থই ছিল তিন মাস পর্যন্ত। চার মাসে এসে মা ‘শখ করে’ বুকের দুধের পাশাপাশি শুরু করেন বাজার থেকে কেনা কেক খাওয়াতে। নিষেধ করতেন বাবা; কিন্তু শোনেননি মা। বাবার আক্ষেপ, ‘ওরে (স্ত্রী) কতবার কইছি, কেক দিও না, হজম হবে না। শুনে নাই।’

‘হ্যাতেরে কোনো টিকা দেই নাই, হাসপাতালে দৌড়াদৌড়ি করে সময় পাইছি না।’ ভিটামিন ‘এ’ও পায়নি শিশুটি; ঢাকা শিশু হাসপাতালে অবশ্য চিকিৎসক দিয়েছিলেন

এরপর শুরু হয় পাতলা পায়খানা, বমি, জ্বর। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ২৬ দিন চিকিৎসা নিয়ে সুস্থ হয় ফারুক। কেক থেকেই ফারুক ডায়রিয়ায় আক্রান্ত হতে পারে বলে ধারণা বাবার।

এর কিছুদিন পর আবারও ডায়রিয়ায় আক্রান্ত হয় শিশুটি। স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে হয় ১২ দিন চিকিৎসা। এরপর আর বেশিদিন বাড়ি থাকতে পারেনি ফারুক। ধরা পড়ে হাঁটুর বাটিতে (জোড়া) সংক্রমণ। ফুলে যায় বাটি। স্থানীয় চিকিৎসকের পরামর্শে রাজধানী শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে চলে চিকিৎসা। ১ মাস ১০ দিন চিকিৎসা শেষে বেশ উন্নতি হয় অবস্থার। কিন্তু ছোট্ট ফারুকের মেলে না স্বস্তি। কদিন বাদেই আক্রান্ত হয় নিউমোনিয়ায়। বাবা-মা ধরেন ঢাকার পথ।

ঢাকা শিশু হাসপাতাল থেকেই ফারুক হামে আক্রান্ত হয়েছে— জোর দাবি মা-বাবার। নিউমোনিয়ার সুচিকিৎসা দিতে শিশুটিকে নেওয়া হয়েছিল ঢাকার হাসপাতালে। ভালোর জন্য গিয়ে লাশ হয়ে বাড়ি ফেরে ফারুক। বাড়ির আশপাশে এখনো মেলেনি কারও হাম হওয়ার খবর। বাবার কথায়, ‘আশপাশে কারও হাম শুনছি না।’

নিজেদের ছোটবেলায় ফারুকের বাবা-মা নিয়েছিলেন ইপিআইয়ের সব টিকা। তাদের দুজনের কখনো হাম হয়নি। অষ্টম শ্রেণি পাস ফারুকের মা পিংকি আক্তার বলেন, ‘হ্যাতেরে কোনো টিকা দেই নাই, হাসপাতালে দৌড়াদৌড়ি করে সময় পাইছি না।’ ভিটামিন ‘এ’ও পায়নি শিশুটি; ঢাকা শিশু হাসপাতালে অবশ্য চিকিৎসক দিয়েছিলেন।

মারা যাওয়ার আগের দিন ৫ হাজার ২৮০ টাকা খরচ করে ছেলের অনেক পরীক্ষা করাতে দিয়েছিলেন। ফুসরত মেলেনি রিপোর্টগুলো নেওয়ার। এর আগেই ফারুকের নিথর দেহ নিয়ে ছুটতে হয়েছে বাড়ির পথে। তাতেও খরচ সাড়ে ৫ হাজার টাকা। এই প্রতিবেদককে বাবা মানি রিসিট পাঠিয়ে অনুরোধ করেন, রিপোর্টটি সংগ্রহ করে ছবি তুলে পাঠিয়ে দেওয়ার। বাবার কথা, ‘যে হাসপাতালে গিয়ে আমার কলিজার টুকরা মইরা গেছে, সেইখানে আর পা দিমু না।’

হামহামের প্রাদুর্ভাব
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise