আগামীর সময়

ফিরলেন কাতারে আটকে পড়া ৪৩০ বাংলাদেশি

ফিরলেন কাতারে আটকে পড়া ৪৩০ বাংলাদেশি

ফাইল ছবি

দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থায় কাতারে আটকে পড়া ৪৩০ প্রবাসী।

আজ শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে তাদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইট অবতরণ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ।

‘আটকে পড়া বাংলাদেশিদের মধ্যে ট্রানজিটে থাকা যাত্রী ও দূতাবাসের কর্মীরাও ছিলেন’—জানালেন রাগীব সামাদ।

রাগীব সামাদ আরও জানিয়েছেন, ফ্লাইট বাতিল হওয়ায় তারা দেশে ফিরতে পারছিলেন না। তাই কাতারের কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তাদের নিরাপদে ফিরিয়ে আনতে এই বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে বাংলাদেশ সরকার।

    শেয়ার করুন: