আগামীর সময়

মেট্রোরেলের এমডির নিয়োগ বাতিল করেছে সরকার

মেট্রোরেলের এমডির নিয়োগ বাতিল করেছে সরকার

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এমআরটি শাখা থেকে আজ সোমবার এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি মেট্রোরেলের নির্মাণ ও পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিএমটিসিএলের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছিলেন প্রকৌশলী ফারুক আহমেদ।


ফারুক আহমেদ বিভিন্ন দেশে ২৫ বছর মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

তবে তার নাগরিকত্ব নিয়ে নানা ধরনের প্রশ্ন তৈরি হয়েছিল। তিনি অস্ট্রেলিয়াসহ একাধিক দেশের নাগরিক—এমন আলোচনাও উঠেছিল।

    শেয়ার করুন: