গাড়ি চালিয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গেলেন প্রধানমন্ত্রী

গাড়ি চালিয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী। ছবি : ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ সন্ধ্যায় নিজে গাড়ি চালিয়ে সচিবালয় থেকে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে যান সরকারপ্রধান। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
এর আগে সকালে গুলশানের বাসা থেকে সচিবালয়ে যাওয়ার সময় ভিভিআইপি প্রটোকলের রীতি ভেঙে একটি অ্যাম্বুলেন্সকে তার বহর পার হওয়ার সুযোগ করে দেন তারেক রহমান। বুধবার সকাল ৯টায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ানবাজার প্রান্তে দেখা যায় এ চিত্র।
সচিবালয়ের কার্যালয়ে যাওয়ার পথে বনানী এক্সপ্রেসওয়ে হয়ে এগোনোর সময় প্রধানমন্ত্রীর দৃষ্টি পড়ে অ্যাম্বুলেন্সের ওপর। পরিস্থিতি বুঝে তাৎক্ষণিকভাবে নিরাপত্তা কর্মকর্তাদের অ্যাম্বুলেন্সকে পথ করে দেওয়ার নির্দেশ দেন সরকারপ্রধান।




