প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

প্রমত্তা পদ্মায় যত দুর্ঘটনা, লাশের মিছিল

অনলাইন ডেস্কপ্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ১৯:৫৯
প্রমত্তা পদ্মায় যত দুর্ঘটনা, লাশের মিছিল

পদ্মায় বিভিন্ন সময় ডুবে যাওয়া যান

প্রমত্তা পদ্মা— যার রূপ আর যৌবনে মুগ্ধ হন কবি, সেই পদ্মাই আজ এক অতলান্ত হাহাকারের নাম। ঢেউয়ের ভাঁজে ভাঁজে আজ কেবল রুপালি ইলিশের ঝিলিক নেই; মিশে আছে প্রিয়জন হারানো হাজারও মানুষের আর্তনাদ। একদিন আগে দৌলতদিয়া ঘাটে বাসডুবি যেন এক দশক আগের ‘পিনাক-৬’ ট্র্যাজেডির ক্ষত নতুন করে জাগিয়ে দিলো।

পদ্মার গ্রাসে বারবার হারিয়ে যাওয়া এসব প্রাণ যেন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে— এই নদী যতটা রূপবতী, তার চেয়েও সহস্রগুণ বেশি ভয়ংকর তার রুদ্রমূর্তি। খরস্রোতা পদ্মায় ঘটে যাওয়া এমন কিছু প্রাণঘাতী দুর্ঘটনা সম্পর্কে জেনে নেওয়া যাক :

পিনাক-৬ লঞ্চডুবি

২০১৪ সালের ৪ আগস্ট। মুন্সীগঞ্জের মাওয়া-কাওড়াকান্দি নৌপথে মাওয়া ঘাটের কাছে পদ্মা নদীতে ডুবে যায় লঞ্চ ‘পিনাক-৬’। আড়াই শতাধিক যাত্রী নিয়ে লঞ্চটি শরীয়তপুরের কাওড়াকান্দি থেকে মাওয়া ঘাটে আসছিল। অতিরিক্ত যাত্রী পরিবহন এবং নদীতে প্রবল স্রোত থাকার কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হয়। ১৯৯১ সালের এই লঞ্চটি কেবল শান্ত পানিতে চলাচলের জন্য সমুদ্র পরিবহন অধিদপ্তরের সনদপ্রাপ্ত ছিল।

লঞ্চটি ডুবতে শুরু করলে আশপাশের নৌযানগুলো তাৎক্ষণিক উদ্ধারে এগিয়ে আসে। এতে প্রায় ১২০ জন যাত্রীর প্রাণরক্ষা হলেও অন্তত ৪৯ জনের নিথর দেহ উদ্ধার করা হয়। উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছিল বাংলাদেশ নৌবাহিনী, কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট সোসাইটি, পুলিশ, র‍্যাব এবং স্থানীয় সাধারণ মানুষ।

এমভি মোস্তফা লঞ্চডুবি

২০১৫ সালের ২২ ফেব্রুয়ারি। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের অদূরে পদ্মা নদীতে ডুবে যায় ‘এমভি মোস্তফা’ নামক লঞ্চটি। এটি পাটুরিয়া থেকে দৌলতদিয়া ঘাটে যাচ্ছিল। ঘাট ছেড়ে যাওয়ার মাত্র ১৫ মিনিট পর পাটুরিয়া থেকে প্রায় ৮০০ গজ দূরে ‘নার্গিস-১’ নামের একটি সারবাহী কার্গো জাহাজ লঞ্চটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মুহূর্তেই লঞ্চটি উল্টে গিয়ে তলিয়ে যায়।

দুর্ঘটনার সাথে সাথেই ডেকের ওপর থাকা ৫০-৬০ জন যাত্রী নদীতে ঝাঁপিয়ে পড়ে জীবন রক্ষা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, কোস্ট গার্ড ও নৌ-পুলিশের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। এ ঘটনায় মোট ৭০ জনের মরদেহ উদ্ধার করা হয়, যার মধ্যে ২৭ জন পুরুষ, ২৪ জন নারী এবং ১৯ জন শিশু ছিল।

স্পিডবোট ও বাল্কহেড সংঘর্ষ

২০২১ সালের ৩ মে মাদারীপুরের শিবচর উপজেলার বাংলাবাজার ফেরিঘাটের কাছে এক ভয়াবহ নৌ-দুর্ঘটনা ঘটে। মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে ৩২ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট বাংলাবাজারের দিকে যাচ্ছিল। ঘাটের কাছে নোঙর করা একটি বালুভর্তি বাল্কহেডের পেছনে স্পিডবোটটি সজোরে ধাক্কা দিলে তা মুহূর্তেই ধুমড়েমুচড়ে পানির নিচে চলে যায়। এ ঘটনায় ২৬ জন যাত্রী প্রাণ হারান।

আমানত শাহ ফেরি ডুবি

২০২১ সালের ২৭ অক্টোবর মানিকগঞ্জের পাটুরিয়ায় শাহ আমানত নামের একটি রো-রো ফেরি ১৭টি ট্রাকসহ আংশিক ডুবে যায়। ফেরিটি দৌলতদিয়া থেকে যানবাহন নিয়ে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে নোঙর করার পর আনলোড শুরু করতেই এক পাশে কাত হয়ে তলিয়ে যেতে থাকে। সৌভাগ্যবশত অধিকাংশ যাত্রী ও শ্রমিক সাঁতরে তীরে ওঠায় বড় কোনো প্রাণহানি ঘটেনি।

তদন্ত প্রতিবেদনে দেখা যায়, ত্রুটিপূর্ণ রক্ষণাবেক্ষণ এবং অতিরিক্ত ওজনের কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছিল।

দৌলতদিয়ায় বাসডুবি

একদিন আগে রাজবাড়ীর দৌলতদিয়া ৩ নম্বর পন্টুনে ফেরিতে ওঠার সময় সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি পদ্মায় পড়ে যায়। বাসটি মুহূর্তেই প্রায় ৩০ ফুট গভীর পানিতে তলিয়ে যায়। কুষ্টিয়া থেকে আসা বাসটিতে যাত্রীসংখ্যা ছিল ৪০ জনেরও বেশি।

ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশের দীর্ঘ ৬ ঘণ্টার উদ্ধার অভিযানে বাসটি টেনে তোলা সম্ভব হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, এই ঘটনায় মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে ১১ জন নারী ও ৮ জন শিশু। জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে মাত্র ৮ জনকে।

মৃত্যুলাশলঞ্চ দূর্ঘটনাপদ্মায় বাসডুবি
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise