ঢাকা ওয়াসার এমডির পদত্যাগ

ফাইল ছবি
পদত্যাগ করেছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুস সালাম ব্যাপারী। আজ রোববার (৮ মার্চ) দুপুরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব দপ্তরে পদত্যাগপত্র জমা দেন ওয়াসা এমডি।
এর আগে গত বছরের ১১ নভেম্বর বিতর্ক, শর্ত বদল ও অনিয়মের অভিযোগ উপেক্ষা করে নিয়োগ পেয়েছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবদুস সালাম ব্যাপারী।
স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ অনুবিভাগ থেকে জারি করা ওই আদেশে বলা হয়েছিল, যোগদানের তারিখ থেকে আগামী তিন বছরের জন্য ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ প্রদান করা হলো আবদুস সালামকে।
শেষ সময়ে আব্দুস সালামকে বিতর্কিত প্রক্রিয়ায় এমডি হিসেবে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। এর আগে তিনি ছিলেন একই সংস্থার অতিরিক্ত প্রধান প্রকৌশলী। এ পদে চাকরিকালে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল।
এদিকে আব্দুস সালামের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

