স্পিকারের নেতৃত্বে সংসদ সচিবালয় কমিশন গঠন

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমকে চেয়ারম্যান করে ৫ সদস্যবিশিষ্ট সংসদ সচিবালয় কমিশন গঠন করেছে সরকার।
কমিশনের সদস্যরা হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, আইনমন্ত্রী আসাদুজ্জামান ও অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার গোলাম সরওয়ার ভুঁইয়ার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় সংসদ সচিবালয় আইন ১৯৯৪-এর ৭ ধারা অনুযায়ী উল্লেখিত সদস্যদের সমন্বয়ে গঠন করা হলো সংসদ সচিবালয় কমিশন।
প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে বিএনপি। আর ৬৮ আসন পেয়ে প্রধান বিরোধী দলের আসনে বসেছে জামায়াত।
নির্বাচনের ঠিক এক মাস পর গত ১২ মার্চ শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। একইসঙ্গে ওইদিন থেকে শুরু হয় এ সংসদের পাঁচ বছরের মেয়াদ, যা শেষ হবে ২০৩১ সালের ১১ মার্চ।



