প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংসদ

সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্কপ্রকাশ: ০১ মে ২০২৬, ০৪:১৫
সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না : প্রধানমন্ত্রী

সংগৃহীত ছবি

জাতীয় সংসদের সফলতা মানেই দেশের সফলতা। তাই কোনোভাবেই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। স্থিতিশীল সরকার ও কার্যকর সংসদ ছাড়া সম্ভব নয় দেশের অগ্রগতি।

বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনা শেষে সমাপনী বক্তব্যে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদকে অকার্যকর হওয়া থেকে রক্ষা করতে সব সংসদ সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আহ্বানও জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন, সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে দেশের মানুষ ও বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বাংলাদেশিরা। আলোচনা ও মতবিনিময় চলবে, তবে কোনোভাবেই ব্যাহত হওয়া উচিত নয় সংসদের কার্যকারিতা।

তিনি বলেছেন, গণতান্ত্রিক স্থিতিশীলতা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। অতীতে দীর্ঘ সময় হরতালের কারণে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছিল, যার প্রভাব রয়েছে এখনো। তাই স্থিতিশীলতা বজায় রাখা জরুরি।

বিরোধী দলের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান, ‘আপনি ব্যর্থ হওয়া মানেই আমি ব্যর্থ হওয়া, আর আমাদের কেউ একজন ব্যর্থ হলে ব্যর্থ হবে পুরো বাংলাদেশ। এই সংসদ দাঁড়িয়ে আছে হাজারো শহীদের রক্তের ওপর। দেশের স্বার্থে সবসময় বিরোধী দলের সঙ্গে যেকোনো বিষয়ে আলাপ-আলোচনা করতে রাজি আছি আমরা।’

প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেছেন, বর্তমানে বড় অঙ্কের ঋণের বোঝা নিয়ে পরিচালিত হচ্ছে দেশ। এ পরিস্থিতিতে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে স্থিতিশীলতা অপরিহার্য। বিদ্যুৎ, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নকে অগ্রাধিকার হিসেবে তুলে ধরেছেন তিনি।

শিক্ষা খাতে পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি, ‘আগামী জুলাই থেকে পর্যায়ক্রমে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ব্যাগ দেওয়া হবে। পরবর্তী সময়ে ড্রেস ও জুতাও সরবরাহ করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বাড়বে এবং শিক্ষার পরিবেশ উন্নত হবে।’

নারীদের শিক্ষা ও ক্ষমতায়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে উল্লেখ করেছেন তিনি। পরিকল্পনা রয়েছে, মেয়েদের উচ্চশিক্ষা পর্যন্ত বিনামূল্যে শিক্ষা এবং মেধাবীদের জন্য উপবৃত্তির।

বিশ্ব পরিস্থিতির প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যের সংঘাতসহ বৈশ্বিক সংকটের কারণে জ্বালানি সমস্যার প্রভাব পড়েছে বাংলাদেশেও। এ বিষয়ে যৌথ উদ্যোগ নেওয়া হয়েছে বিরোধী দলের সঙ্গে আলোচনা করে।

প্রধানমন্ত্রীর ভাষ্য, জনগণের কাছে জবাবদিহিমূলক থেকে দ্রুত সমস্যা সমাধানে কাজ করছে সরকার। জলাবদ্ধতা, বন্যা ও ফসলের ক্ষতি মোকাবিলায় নেওয়া হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা। কৃষকদের স্বার্থ রক্ষায় সতর্ক রয়েছে সরকার।

তিনি আরও জানান, খাল খনন কর্মসূচি পুনরায় চালু করা হয়েছে, যা সেচ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা।

বক্তব্যের শেষে প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের উদ্দেশে আহ্বান জানিয়েছেন, জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। দেশ ও জনগণের স্বার্থই সবার আগে।

প্রধানমন্ত্রীজাতীয় সংসদ
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise