সংসদে জ্বালানিমন্ত্রী
পেট্রলের লাইন আর নাই, লোডশেডিংও কমে গেছে

সংগৃহীত ছবি
দেশে জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হয়েছে বলে জানিয়েছেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে বক্তৃতায় এ কথা জানিয়েছেন তিনি।
জ্বালানি নিয়ে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সাম্প্রতিক বক্তব্যের কথা উল্লেখ করে মন্ত্রী বলছিলেন, ‘পেট্রলের লাইন আর নেই, লোডশেডিংও কমে গেছে।’
উদ্ভূত পরিস্থিতিতে জ্বালানিবিষয়ক যে বিশেষ কমিটি করা হয়েছে, আগামী রবিবার তারা বৈঠকে বসবে বলেও জানান ইকবাল হাসান মাহমুদ টুকু।
এদিকে, গত মঙ্গল ও বুধবার দেশে কোনো ধরনের লোডশেডিং হয়নি বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
আজ বৃহস্পতিবার এক বার্তায় বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, ২৮ এপ্রিল দেশে বিদ্যুতের চাহিদা ছিল ১২ হাজার ১৮৩ মেগাওয়াট এবং সমপরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা হয়। ২৯ এপ্রিল বিদ্যুতের চাহিদা ছিল ১০ হাজার ৬১২ মেগাওয়াট, যা সম্পূর্ণভাবে পূরণ করা সম্ভব হয়। এর ফলে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি দেশে।



