প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংসদ

সংসদে ‘কোরআনের আইন’ পাসের দাবি, আলোচনায় ‘জান্নাতের টিকিট’

অনলাইন ডেস্কপ্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১৮:৩৭
সংসদে ‘কোরআনের আইন’ পাসের দাবি, আলোচনায় ‘জান্নাতের টিকিট’

সংসদ সদস্য মুজিবুর রহমান। সংগৃহীত ছবি

মানুষের আইনের ‘কবর’ রচনা করে দেশে কোরআনের আইন প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য মুজিবুর রহমান।

তিনি বলেছেন, ‘আমাদের ফখরুল ইসলাম সাহেব বলেছিলেন, আমরা শরিয়তের আইন বিশ্বাস করি না। পরে অবশ্য নির্বাচনের আগে বলেছেন, শরিয়তের বিরুদ্ধে আমরা কোনো আইন পাস করব না। আমরা আল্লাহর আইন চাই। আপনারা (বিএনপি) আল্লাহর আইনের বিরোধিতা করবেন না বলেছেন। অতএব আসুন বাংলাদেশে মানুষের আইনের কবর রচনা করে, কোরআনের আইন প্রতিষ্ঠা করি।’

আজ বুধবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন মুজিবুর রহমান।

ইসলামি আইন চালু করার জন্য ইসলামি বোর্ড গঠনের আহ্বান জানিয়ে জামায়াতের এই নেতা বলেছেন, ‘জাতীয় সংসদে মাদ্রাসা পাস করা এমপি এবং বাইরে যত মাজহাবযুক্ত ওলামায়ে কেরাম আছেন, আহলে হাদিস আছেন, সব ওলামাকে নিয়ে গঠন করা যেতে পারে এই বোর্ড, যারা ইসলামি আইন চালু করার জন্য পরামর্শ দেবেন এবং সেই আইন কার্যকর হবে দেশে।’

আরও পড়ুন

সংবিধান সংশোধনে হচ্ছে ১৭ সদস্যের কমিটি

২৯ এপ্রিল ২০২৬

তার ভাষ্য, ‘আমাদের প্রথম চিন্তা হচ্ছে, দুনিয়াতে আমরা কেউ থাকব না। মরার পরে আমাদের আসল জায়গা। এখানে যা আলোচনা হচ্ছে, সব দুনিয়াকেন্দ্রিক। আখেরাতে কী হবে, সেই চিন্তা কারও মনে নাই।’ পবিত্র কোরআনের সূরা আল ইমরানের ১৮৫ নম্বর আয়াতের অনুবাদ করে তিনি বলেছেন, ‘যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারল, সেই সত্যিকার সফল হবে এবং জান্নাতে প্রবেশ করতে পারবে।’ আমাদের সে-ই সত্যিকার সফল হতে পারবে।

‘সংসদ লবিতে ঢোকার সময় ‘আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং ইমান’ এটা দেখার পরে মনে হয়, আল্লাহর প্রতি যদি ইমান থাকে, তাহলে তো আমাদের আইনের উৎস আল কোরআন। কোরআনের বিধান বাংলাদেশে চালু হওয়া উচিত ছিল। শতকরা ৯০ জন মানুষ, যারা কোরআনে বিশ্বাস করে, এই কোরআনে যে বিধানগুলো আছে ৬ হাজার ৬৬৬টি আয়াতের মধ্যে ১ হাজার আয়াত আছে ‘হ্যাঁ’ বোধক আইন, ১ হাজার আয়াত আছে ‘না’ বোধক আইন। যেগুলো কায়েম করতে হবে বাংলাদেশে। এটা আমাদের দাবি,’ বলছিলেন তিনি।

মুজিবুর রহমান বলেছেন, ‘সূরা হজের ৪১ নম্বর আয়াতের বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সবাই বলতে চাই— যারা রাষ্ট্রক্ষমতা পাবে, তারা দেশে নামাজ চালু করে মানুষের চরিত্র ভালো করে দেবে এবং জাকাত চালু করে মানুষের ক্ষুধা, দারিদ্র্য, বেকারত্ব দেশ থেকে বিতাড়িত করবে। ভালো কাজ করে মানুষকে শান্তিতে থাকতে দেবে, খারাপ কাজ বন্ধ করে অশান্তির আগুন থেকে মানুষকে রক্ষা করবে। কিন্তু দুর্ভাগ্য আওয়ামী লীগ এসেছে ছয়বার, বিএনপি পাঁচবার, জাতীয় পার্টি দুবার— এতগুলা সরকার এসেছে জাতীয় সংসদে, কোরআনের একটি আইনও চালু করে নাই। এটা লজ্জার ও দুঃখজনক। আমরা এ দেশে কোরআনের আইন চালু করে মানুষকে মুক্তি দেব। আমি প্রধানমন্ত্রীকে বলব, আপনাকেও জিজ্ঞাসা করা হবে আমাকেও করা হবে, বাংলাদেশে কেন নামাজ চালু করা হলো না? কেন জাকাত চালু করে ক্ষুধা, দারিদ্র্য, বেকারত্ব দেশ থেকে দূর করা হলো না? কেন ভালো কাজ চালু করে মানুষকে শান্তিতে থাকতে দেওয়া হলো না? কেন খারাপ কাজগুলো বন্ধ করে অশান্তি থেকে মানুষকে রক্ষা করা হলো না? প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রী জবাব দেবেন এবং বলবেন তাদের দায়িত্বটা কী।’

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনা হোক

২৯ এপ্রিল ২০২৬

তিনি উল্লেখ করেন, ‘আমাদের দেশে সুদ, ঘুষ, মদ, জুয়া, জিনা-ব্যভিচার, চাঁদাবাজি, টেন্ডারবাজি যারা করে; এরা কোনো দলের লোক না। কিন্তু বলা হয় যে, এক দল চাঁদাবাজি করে পালায় গেছে, আরেক দল চাঁদাবাজি করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এটা বলার পরে কোনো কোনো দল যদি রিঅ্যাক্ট করে, তখন তো বোঝা যায়, এই চাঁদাবাজদের দলের সদস্য হিসেবে গ্রহণ করা হচ্ছে। চাঁদাবাজ কোনো দলের সদস্য হতে পারে না; চাঁদাবাজ, চাঁদাবাজই। তাদের ধরতে হবে, গ্রেপ্তার করতে হবে। চাঁদাবাজমুক্ত করতে হবে বাংলাদেশকে।’

সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে মুজিবুর রহমান বলছিলেন, ‘আমরা একটা ভোটের শপথ নিলাম, আরেকটা ভোটের শপথ নিলাম না, তাহলে জনগণের ভোটের সঙ্গে ভালো আচারণ করা হলো না। জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়া হলো। যদি গণভোট বাতিল হয়ে যায়, তাহলে সংসদ সদস্য পদও বাতিল হওয়ার আশঙ্কা আছে। শেষে আমও যাবে, ছালাও যাবে। তাই শপথ নিয়ে গণভোট কার্যকর করতে হবে। প্রধানমন্ত্রী বলেছেন, অক্ষরে অক্ষরে এটা পালন করবেন, তাহলে শপথটা নিলে অসুবিধাটা কোথায়? আমরা তো বুঝি না। এ জন্য শপথ নিয়ে এটা সমাধান করতে হবে।’

মুজিবুর রহমান আরও বলেছেন, ‘টিকিট বিক্রির একটা কথা হয়েছে। কোরআনের একটি আয়াতকে কেন্দ্র করে ভুল-বোঝাবুঝি হচ্ছে। আল্লাহতায়ালা সূরা তওবার ১১১ নম্বর আয়াতে বলেছেন, আল্লাহতায়ালা জানমালকে কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। এটা আল্লাহর কথা, আপনি জানমাল দেবেন, বিক্রি করবেন, জান্নাতে যেতে পারবেন। জানমাল আল্লাহর পথে দেবেন না, আপনার কপালে জান্নাত হবে না। এটা আল্লাহর কথা, এটা মানুষের কথা না। জামায়াতে ইসলামীর কোন নেতা বলেছেন, আমার কাছে জান্নাতের টিকিট আছে, বিক্রি করছি? প্রধানমন্ত্রীকে জবাব দিতে হবে, কেন তিনি এটা বলেছেন।’

সংসদকোরআনের আইনজান্নাতের টিকিট
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise