প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সহযোগীদের খবর

‘ধানটা লাল হয়ে আসছিল, কাটার সময়ই পাইলাম না’

অনলাইন ডেস্কপ্রকাশ: ০২ মে ২০২৬, ২২:০২
‘ধানটা লাল হয়ে আসছিল, কাটার সময়ই পাইলাম না’

সংগৃহীত ছবি

‘সব তলায়া গেছে। কিছুই পাই নাই। ধারদেনা কইরা সার-বীজ, কীটনাশক কিনছিলাম। কেমনে শোধ অইবো, আর কেমনে কী করবাম জানি না’— এভাবেই বলছিলেন সুনামগঞ্জ সদর উপজেলার হালুয়ারগাঁও এলাকার কৃষক আনোয়ার হোসেন।

আকাশের মেঘ যেমন কাটছেই না, সঙ্গে কমছে না হাওরের কৃষকের দুশ্চিন্তা। বরং, দেশের বেশিরভাগ এলাকায় আগামী কয়েক দিন বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের হাওরপ্রধান এলাকায় রয়েছে বন্যার পানি বেড়ে যাওয়ার আশঙ্কাও। বৃষ্টি অব্যাহত থাকার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে হাওর অঞ্চলে।

এবার দেড় কানি (প্রায় ৬০ শতাংশ) জমিতে ধান চাষ করলেও সামান্য পরিমাণ ধান তুলতে পেরেছি। আমাদের পুরো অঞ্চলের চিত্রই প্রায় একই এবং কেউই তাদের পুরো ফসল ঘরে তুলতে পারেনি

স্থানীয় কৃষক ও কৃষি কর্মকর্তারা জানিয়েছেন, গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের কারণে প্রতিদিনই পানিতে তলিয়ে যাওয়া জমির পরিমাণ বাড়ছে। ফলে একদিকে প্রায় পাকা ধান পানিতে নিমজ্জিত হচ্ছে, আবার তড়িঘড়ি করে কিছু এলাকায় ধান কাটা হলেও রোদ না থাকায় পচে যাচ্ছে সেইসব ধানও। আবার নদ-নদীর পানিও বাড়ছে বৃষ্টির কারণে। যদিও তা এখনো বিপদসীমায় পৌঁছেনি বলে জানিয়েছেন বিভিন্ন জেলার পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।

সুনামগঞ্জের চাষি আনোয়ার হোসেন বলছিলেন, ‘এবার দেড় কানি (প্রায় ৬০ শতাংশ) জমিতে ধান চাষ করলেও সামান্য পরিমাণ ধানও তুলতে পেরেছি। আমাদের পুরো অঞ্চলের চিত্রই প্রায় একই এবং কেউই তাদের পুরো ফসল ঘরে তুলতে পারেনি। পানিতে তলিয়ে গেছে ধানসহ জমি।’

বেশিরভাগ নদ-নদীর পানিই বেড়েছে। তবে পানি বিপদসীমার নিচে আছে, কিন্তু বাড়ছে। কিছু এলাকায় পানি সরানোর জন্য কেটে দেওয়া হচ্ছে বাঁধ

একই ধরনের অবস্থার বর্ণনা দিয়েছেন কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাহপুর-খয়েরপুর ইউনিয়নের গয়েশপুর গ্রামের কৃষক মোহাম্মদ জসিম। ‘হাজার হাজার কানি ক্ষেত এখন পানির তলে। ধানটা লাল হয়ে আসছিল। কমলার মতো রং। সকাল কাজ করে আসলাম, আর দুপুরে গিয়া দেখি পানি। কাটার সময়ই পাইলাম না। পরদিন পুরোটাই তলায়া গেল।’

তিনি বলছিলেন, ‘কেউ কেউ ধান কেটে আনলেও রোদের জন্য স্তূপ করে রাখা সেসব ধান রোদ না থাকায় নষ্ট হতে শুরু করেছে।’

তার ভাষ্য, ‘এক দিনের রইদে (রোদ) এই ধান শুকাইবো না। কিন্তু সেই রইদ-ই তো পাওয়া যাইতাসে না। ওইদিকে আরও বাড়তেছে নদীর পানি।’

সুনামগঞ্জ ও কিশোরগঞ্জের মতোই নেত্রকোনা, হবিগঞ্জ, মৌলভীবাজার ও আশপাশের পুরো হাওড় অঞ্চলেরই চিত্রও প্রায়ই একই। এর মধ্যে নেত্রকোনা ও হবিগঞ্জ জেলায় ইতোমধ্যেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এবং সামনে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে, সঙ্গে নতুন নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলেও জানিয়েছে বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

পানিতে নিমজ্জিত জমি বাড়ছে

কিশোরগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. সাদিকুর রহমান বলছেন, ‘আজ শনিবারও সেখানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং সে কারণে দ্রুতগতিতে বাড়ছে পানিতে নিমজ্জিত হওয়া জমির পরিমাণ। এখানে সারাদিন থেমে থেমে বৃষ্টি হচ্ছে। মনে হচ্ছে— পানিতে তলিয়ে যাওয়া জমির পরিমাণ আজ নাগাদ প্রায় সাত হাজার একর ছাড়িয়ে যাবে। ওদিকে রোদ না থাকায় ধান শুকাতে পারছেন না কৃষকরা। ফলে পচে যাচ্ছে উঠানো ধানও। আমরা তাও কৃষকদের বলছি যেখানে সুযোগ আছে সেখানে যেন ধান কেটে ফেলে।’

এর আগে কয়েকদিনের টানা বৃষ্টির পর বৃহস্পতিবার কিশোরগঞ্জে রোদ ওঠার পর কিছুটা স্বস্তি এসেছিল বোরো ধান নিয়ে উদ্বেগে থাকা কৃষকদের মধ্যে। ওইদিন ও পরে শুক্রবার বেশ কিছু এলাকায় পাকা ধান কেটেছেন অনেকে। কিন্তু শনিবার আবার থেমে থেমে বৃষ্টির কারণে কাটা ধান নিয়ে উল্টো বিপাকে পড়েছেন তারা।

আবার বৃষ্টি কমে যাওয়ায় বৃহস্পতিবার থেকে নদ-নদীর পানি বৃদ্ধির পরিমাণও কমে আসছিল। ওই সময় কৃষকদের ধান কেটে ফেলার পরামর্শ দিয়েছিল পানি উন্নয়ন বোর্ড। কিন্তু শুক্রবার রাত থেকেই আবারও বৃষ্টি ও বজ্রপাত শুরু হওয়ায় এখন যারা ধান কাটেননি আবার যারা কেটে স্তূপ করে রেখেছিলেন, তারা উভয়েই সংকটে পড়েছেন। আজও সকাল থেকে জেলার বিভিন্ন জায়গায় বজ্রবৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে।

‘বেশিরভাগ নদ-নদীর পানিই বেড়েছে। তবে পানি বিপদসীমার নিচে আছে, কিন্তু বাড়ছে। কিছু এলাকায় পানি সরানোর জন্য কেটে দেওয়া হচ্ছে বাঁধ’— বলছিলেন কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন।

বৃষ্টিধান কাটাফসল
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise