ডিসি মাসুদকে চট্টগ্রামে বদলি
অনলাইন ডেস্ক

মাসুদ আলম। ফাইল ছবি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করেছে সরকার।
আজ মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
২০২৪ সালের ৫ আগস্টের পর রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা, যেমন- যমুনা, সচিবালয়, হাইকোর্ট ও টিএসসিকেন্দ্রিক বিভিন্ন আন্দোলন নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করে আলোচনায় আসেন মাসুদ আলম।
রমনা জোনের দায়িত্ব পালন করার আগে পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ছিলেন তিনি। এ ছাড়া র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৬) ঝিনাইদহ ক্যাম্পেও কর্মরত ছিলেন।



