মির্জা আব্বাসকে নেওয়া হচ্ছে সিঙ্গাপুরে
অনলাইন ডেস্ক

ফাইল ছবি
উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। রোববার (১৫ মার্চ) তাকে বহন করার জন্য একটি এয়ার অ্যাম্বুলেন্স শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে।
মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল গণমাধ্যমকে জানিয়েছেন, আজ বেলা ১২টার দিকে তাকে নিয়ে ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওয়ানা করার কথা রয়েছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মির্জা আব্বাসের সঙ্গে তার স্ত্রী এবং বড় সন্তান সিঙ্গাপুরে সঙ্গে যাবেন।
এর আগে গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললে মির্জা আব্বাসকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে দুই দফায় তার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়। কিন্তু পরিস্থিতির উন্নতি না হওয়ায় শনিবার তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় পরিবার।

