স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী আর নেই

ফাইল ছবি
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজ আর নেই। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৮ বছর বয়সে ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, সিঙ্গাপুর স্থানীয় সময় দুপুর দেড়টায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মরদেহ আগামীকাল সন্ধ্যায় বাংলাদেশে নিয়ে আসা হবে।
মৃত্যুকালে স্বামী, এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ৩০ মার্চ বেলা ১১টায় জানাজা জাতীয় সংসদ দক্ষিণ প্লাজা, এরপর বাদ জোহর সেনানিবাসে কেন্দ্রীয় মসজিদে, তারপর বনানী সামরিক বাহিনীর কবরস্থানে দাফন করা হবে বলে জানান শায়রুল কবির।
প্রসঙ্গত, দীর্ঘদিন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দিলারা হাফিজ। পরে ঈদুল ফিতরের দিন দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়।

