আগামীর সময়

ভিসা ছাড়াই এ বছর যেসব দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশিরা

ভিসা ছাড়াই এ বছর যেসব দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশিরা

সংগৃহীত ছবি

বিশ্বজুড়ে বাংলাদেশি পাসপোর্টের গ্রহণযোগ্যতা ও ভ্রমণের পরিধি বাড়ছে। ২০২৬ সালে দাঁড়িয়ে বিশ্বের বেশ কয়েকটি দেশ বাংলাদেশি নাগরিকদের জন্য তাদের সীমান্ত উন্মুক্ত করে দিয়েছে। এখন থেকে কোনো রকম পূর্ব-ভিসা বা দীর্ঘসূত্রিতা ছাড়াই পাসপোর্টধারী পর্যটকরা সরাসরি পৌঁছে যেতে পারবেন কাঙ্ক্ষিত গন্তব্যে। এ ক্ষেত্রে শুধু পাসপোর্টই ভ্রমণের একমাত্র প্রয়োজনীয় নথি হিসেবে বিবেচিত হবে।

শুধু পাসপোর্ট থাকলেই যেখানে যাওয়া যাবে

এই দেশগুলোতে ভ্রমণের জন্য কোনো ভিসা ফি বা আগাম অনুমতির প্রয়োজন নেই। আপনার পাসপোর্টই হবে ভ্রমণের একমাত্র বৈধ নথি।

সৌন্দর্য্যমণ্ডিত দেশ ভুটান ছাড়াও বার্বাডোস, বাহামাস, মাইক্রোনেশিয়া, গ্রানাডা, গাম্বিয়া, হাইতি, জামাইকা, কুক আইল্যান্ডস, ডোমিনিকা, ফিজি, কিরিবাতি, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, মাদাগাস্কার, মন্টসেরাট, নিয়ু, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, রুয়ান্ডা, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস এবং ভানুয়াতুতে বাংলাদেশি নাগরিকরা শুধু পাসপোর্ট থাকলেই প্রবেশের সুযোগ পাবেন।

অন-অ্যারাইভাল ভিসা

কিছু দেশে নামার পর তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট ফি বা প্রক্রিয়ার মাধ্যমে ভিসা সংগ্রহের সুযোগ পাবেন বাংলাদেশিরা। এর মধ্যে পরিচিত গন্তব্য মালদ্বীপ ও নেপাল অন্যতম। এ ছাড়া বলিভিয়া, বুরুন্ডি, কাবো ভার্দে, জিবুতি, গিনি-বিসাউ, কম্বোডিয়া, কোমোরোস, মৌরিতানিয়া, মোজাম্বিক, সিশেলস, সিয়েরা লিওন, সোমালিয়া, তিমুর-লেসতে, টুভ্যালু ও সামোয়া।

ইটিএ: ডিজিটাল অনুমতিতে সহজ ভ্রমণ

ভ্রমণের আগে কোনো দূতাবাসে না গিয়েই অনলাইনে আবেদন করে মিলবে ‘ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন’ বা ইটিএ। এটি অনেকটা ই-ভিসার মতোই দ্রুত কাজ করে। শ্রীলঙ্কা ও কেনিয়ায় ভ্রমণের জন্য এ সুবিধা পাবে বাংলাদেশিরা।

যদিও এই দেশগুলো ভিসা-মুক্ত সুবিধা দিচ্ছে, তবুও ভ্রমণের আগে সংশ্লিষ্ট দেশের দূতাবাস বা এয়ারলাইনস থেকে বর্তমান নীতি ও রিটার্ন টিকেটের নিয়মাবলি যাচাই করে নেওয়া নিরাপদ।

    শেয়ার করুন: