১২ মে থেকে রাত ১০টা পর্যন্ত খোলা দোকানপাট
অনলাইন ডেস্ক

সংগৃহীত ছবি
ঈদুল আজহা উপলক্ষে আগামী ১২ মে থেকে ঈদ পর্যন্ত দেশের দোকানপাট ও বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।
আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে দোকান মালিক সমিতি। এতদিন এসব প্রতিষ্ঠান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকত।
সমিতির সভাপতি হেলাল উদ্দিন এক ভিডিও বার্তায় জানান, ঈদুল আজহা সামনে রেখে দোকানপাট ও বিপণিবিতান রাত ১১টা পর্যন্ত খোলা রাখার জন্য সরকারের কাছে আবেদন করা হয়েছিল। তবে সরকার খোলা রাখার অনুমতি দিয়েছে রাত ১০টা পর্যন্ত।



