রাজধানীতে বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস

ছবি: ফোকাস বাংলা
গত দুদিন বৃষ্টি হয়েছে রাজধানী শহর ঢাকায়। আজ মঙ্গলবারও অব্যাহত থাকতে পারে বৃষ্টিপাত। আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে মিলেছে এ তথ্য।
পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ আজ থাকতে পারে আংশিক মেঘলা থেকে ক্ষণস্থায়ী মেঘলা। এ সময় হতে পারে বৃষ্টি, রয়েছে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও।
আজ দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে বাতাস। আজ সামান্য বাড়তে পারে দিনের তাপমাত্রা।
মঙ্গলবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৬০ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৪.১ ডিগ্রি সেলসিয়াস।



