দেশের যেসব এলাকায় হতে পারে ঝড়

ছবি: এআই
দেশের ১৮টি অঞ্চলের ওপর দিয়ে আজ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে এ তথ্য।
পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর/রাজশাহী, পাবনা, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, ঢাকা, কুমিল্লা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোর জন্য ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আজ দুপুরের মধ্যে রাজধানীতেও বজ্রবৃষ্টির আভাস দিয়েছে অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়, ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এদিন আবহাওয়া অস্থায়ীভাবে হালকা ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় বাতাস দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে বইতে পারে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে। আজ দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।



