দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

প্রতীকী ছবি
দুপুরের মধ্যে দেশের সাতটি অঞ্চলে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আজ মঙ্গলবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর পূর্বাভাসে বলা হয়েছে এ তথ্য।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আজ বজ্রসহ বৃষ্টি হতে পারে রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায়। সেই সঙ্গে কমতে পারে দিনের তাপমাত্রা। এদিন দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে বাতাস বয়ে যেতে পারে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে।



