ঢাকায় বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

প্রতীকী ছবি
রাজধানী ঢাকায় কয়েক দিন ধরে ছিল বৃষ্টির পূর্বাভাস। থেমে থেমে হয়েছে বৃষ্টিও। তবে আজ বুধবার ঢাকার আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে এ তথ্য।
পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ আজ থাকতে পারে আংশিক মেঘলা। এ সময় আবহাওয়া থাকতে পারে প্রধানত শুষ্ক। আজ দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজ দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে উল্লেখ করা হয়েছে পূর্বাভাসে।
আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস।



