ঢাকার তাপমাত্রা নিয়ে সুখবর নেই

প্রতীকী ছবি
রাজধানী ঢাকার তাপমাত্রা আজ অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে এ তথ্য।
পূর্বাভাসে বলা হয়েছে, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে ঢাকার আকাশ। এ সময় প্রধানত শুষ্ক থাকতে পারে আবহাওয়া। বাতাস প্রবাহিত হতে পারে দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে। আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে উল্লেখ করা হয়েছে পূর্বাভাসে।
শনিবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ২ ডিগ্রি এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় হয়নি বৃষ্টি।



