বিকালের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির আভাস
অনলাইন ডেস্ক

ছবি: ফোকাস বাংলা
রাজধানী ঢাকায় আজ বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে এ তথ্য।
পূর্বাভাসে বলা হয়, ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এদিন আবহাওয়া অস্থায়ীভাবে হালকা ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় বাতাস দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে হতে পারে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে। আজ দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ।
গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রাজধানীতে ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ২৭ মিলিমিটার।



