ঢাকায় বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস
অনলাইন ডেস্ক

ছবি: আগামীর সময়
টানা কয়েকদিন বৃষ্টি হচ্ছে ঢাকায়। আজ বুধবার ভোর থেকে হচ্ছে মুষলধারে বৃষ্টি। আবহাওয়া অফিস জানিয়েছে, দুপুর ১টা পর্যন্ত রাজধানীতে হতে পারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি।
পূর্বাভাসে বলা হয়, আজ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে ঢাকার আকাশ। এদিন দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে এবং পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আজ সামান্য বেড়ে যেতে পারে দিনের তাপমাত্রা।
আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২২.৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৮৪ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২২.৫ ডিগ্রি সেলসিয়াস।



