প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

ঈদযাত্রায় সড়কে প্রতিদিন ২০ জনের মৃত্যু

অনলাইন ডেস্কপ্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ২২:১৮
ঈদযাত্রায় সড়কে প্রতিদিন ২০ জনের মৃত্যু

ফাইল ছবি

গেল ঈদুল ফিতরের আগে ও পরে ১৫ দিনে (১৪ মার্চ থেকে ২৮ মার্চ) দেশে ৩৭৩টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ২৯৮ জন। এবার ঈদযাত্রায় সড়কে প্রতিদিন গড়ে প্রাণ হারিয়েছে ২০ জন। একই সময়ে আহত হয়েছে ২ হাজারের বেশি মানুষ। গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।

সংস্থাটির এক প্রতিবেদনে দেখা যায়, নিহতদের মধ্যে নারী ৪৬ জন এবং শিশু ৬৭ জন। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনায়। মোটরসাইকেলে মোট ১৪৩টি দুর্ঘটনায় নিহত ১১৬ জন, যা মোট মৃত্যুর প্রায় ৩৯ শতাংশ। এ ছাড়া প্রাণ হারিয়েছেন ৪৭ জন পথচারী এবং ৩৬ জন চালক ও সহকারী।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, একই সময়ে ১১টি নৌদুর্ঘটনায় ৯ জন এবং ২৯টি রেল দুর্ঘটনায় ৪১ জন নিহত হয়েছে। রেলপথে আহত হয়েছে ২০৯ জন।

যানবাহনভিত্তিক চিত্র বিশ্লেষণে দেখা যায়, বাসযাত্রী ৪১ জন, থ্রি-হুইলার যাত্রী ৫০ জন, প্রাইভেট কার ও মাইক্রোবাসে ২০ জন এবং ট্রাক-পিকআপে নিহত হয়েছে ১৩ জন।

সড়কের ধরন অনুযায়ী দুর্ঘটনার বড় অংশ ঘটেছে আঞ্চলিক সড়কে (৪৩.১৬ শতাংশ) এবং জাতীয় মহাসড়কে (৩০.৮৩ শতাংশ)। উল্লেখযোগ্যসংখ্যক দুর্ঘটনা ঘটেছে গ্রামীণ ও শহরের সড়কেও।

দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা যায়, নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটেছে সবচেয়ে বেশি (৪০.৭৫ শতাংশ)। এ ছাড়া মুখোমুখি সংঘর্ষ, পথচারীকে চাপা দেওয়া এবং পেছন থেকে ধাক্কা দেওয়ার ঘটনাও উল্লেখযোগ্য। সময়ভিত্তিক বিশ্লেষণে সকাল ও দুপুরে দুর্ঘটনা বেশি ঘটলেও রাতে প্রাণহানির হারও উদ্বেগজনক।

বিভাগভিত্তিক চিত্রে চট্টগ্রাম বিভাগে ঘটেছে সবচেয়ে বেশি দুর্ঘটনা। এই বিভাগে ৯৩টি দুর্ঘটনায় নিহত হয়েছে ৭৪ জন। অন্যদিকে বরিশাল বিভাগে প্রাণহানি সবচেয়ে কম, ১২ জন। একক জেলা হিসেবে চট্টগ্রাম জেলায় সর্বোচ্চ নিহত হয়েছে ৩২ জন।

দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে ত্রুটিপূর্ণ যানবাহন, বেপরোয়া গতি, অদক্ষ চালক, দীর্ঘ কর্মঘণ্টা, মহাসড়কে ধীরগতির যান চলাচল, মোটরসাইকেলের বেপরোয়া ব্যবহার, ট্রাফিক আইন না মানা এবং দুর্বল ব্যবস্থাপনাকে দায়ী করা হয়েছে ওই প্রতিবেদনে।

রোড সেফটি ফাউন্ডেশন জানিয়েছে, নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে প্রয়োজন দীর্ঘমেয়াদি সমন্বিত পরিবহন পরিকল্পনা। বিশেষ করে গুরুত্ব দেওয়া জরুরি রেলপথ উন্নয়ন, বিআরটিসির সক্ষমতা বৃদ্ধি, চালকদের প্রশিক্ষণ ও কর্মপরিবেশ উন্নয়ন এবং সড়ক অবকাঠামোর আধুনিকায়নের ওপর।

সংস্থাটি আরও বলেছে, কার্যকর নীতিমালা, প্রযুক্তির ব্যবহার এবং জনসচেতনতা বাড়াতে সরকারের শক্ত রাজনৈতিক সদিচ্ছা থাকলেই কেবল সড়কে প্রাণহানি কমানো সম্ভব।

মৃত্যুসড়কঈদযাত্রা
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise