প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

‘সফল’ টিকাদান কর্মসূচির মধ্যেই হাম বেড়েছে ৭৫ গুণ

  • ছয়টি কারণ চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা
  • সংক্রমণ বৃদ্ধির পেছনে রয়েছে টিকাদান কর্মসূচিতে ঘাটতি
নিজস্ব প্রতিবেদকপ্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ১৩:১৪
‘সফল’ টিকাদান কর্মসূচির মধ্যেই হাম বেড়েছে ৭৫ গুণ

গ্রাফিক্স: আগামীর সময়

বহু বছরের সফল জনস্বাস্থ্য উদ্যোগ সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) চলমান সত্ত্বেও সারাদেশে মাথাচাড়া দিয়ে উঠেছে হাম। এবারের প্রাদুর্ভাব নিয়ে প্রশ্ন উঠছে নানা মহলে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এটি শুধু একটি রোগের বিস্তার নয়, সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থার কিছু দুর্বলতারও ইঙ্গিত। অন্তর্বর্তী সরকারের সময়ে এমনকি আওয়ামী লীগ সরকারের সময়ও হামের টিকার গুরুত্ব কমেছিল। সম্প্রসারিত টিকা কর্মসূচির বাইরে গিয়েও দুটি টিকা অতিরিক্ত হিসেবে দেওয়া হতো, যা ২০২৪-২৫ সালে হয়নি। এ অবস্থায় হাম সারাদশে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে তর্কাতর্কির মধ্যেই হাসপাতালগুলোতে হাম আক্রান্ত শিশুদের নিয়ে ভিড় করছেন অভিভাবকরা।

হাম বেড়ে যাওয়ার ছয়টি মূল কারণ চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। তারা বলেছেন, সংক্রমণ বৃদ্ধির পেছনে রয়েছে টিকাদান কর্মসূচিতে ঘাটতি, সময়মতো রোগ শনাক্ত না হওয়া, স্বাস্থ্যকর্মীদের ধর্মঘট, অর্থায়ন সংকটে সেক্টর প্রোগ্রাম স্থগিত, ভিটামিন ‘এ’ ও কৃমিনাশক বিতরণ না হওয়া এবং প্রতি বছর প্রায় ১০ শতাংশ শিশু টিকার বাইরে থাকা।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এসব কারণ মিলিত হওয়ায় সংক্রমণ রেকর্ড ছাড়িয়ে গেছে। তারা দ্রুত গণটিকাদান কর্মসূচি জোরদার এবং আক্রান্ত শিশুদের পৃথক চিকিৎসার ব্যবস্থা নেওয়ার ওপর জোর দিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, দেশে চলতি বছরের প্রথম তিন মাসে হাম শনাক্ত হয়েছে ৬৭৬ শিশুর শরীরে। আগের বছর ২০২৫ সালের এই সময়ে হাম আক্রান্ত রোগী ছিল ৯ জন।

এর আগে ২০২৪ সালের এই সময়ে আক্রান্ত রোগী ছিল ৬৪ জন। অর্থাৎ গত বছরের তুলনায় এ বছরের প্রথম তিন মাসে রোগী বেড়েছে ৭৫ গুণ। আর ২০২৪ সালের তুলনায় বেড়েছে প্রায় ১১ গুণ। দেশের ৮ বিভাগে শনাক্ত হামের রোগীর এমন তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে রোগটিতে কত শিশু মারা গেছে তার কোনো তথ্য পাওয়া যায়নি। এর আগে ২০২৫ সালে সারাদেশে হাম আক্রান্ত হয়েছিল ১২৫ জন।

স্বাস্থ্য অধিপ্তরের তথ্যমতে, চলতি বছরে সবচেয়ে বেশি ২৪৫ জন হাম আক্রান্ত রোগী পাওয়া গেছে ঢাকা বিভাগে, যা মোট রোগীর ৩৬ দশমিক ২৪ শতাংশ। এরপর রাজশাহী বিভাগে ১৩৭ জন বা ২০ দশমিক ২৬ শতাংশ। চট্টগ্রামে ৯৩ জন বা ১৩ দশমিক ৭৫ শতাংশ। ময়মনসিংহে ৮০ জন বা ১১ দশমিক ৮৩ শতাংশ। বরিশাল ও খুলনায় ৫১ জন বা ৭ দশমিক ৫৪ শতাংশ করে। সিলেটে ১৩ জন বা ১ দশমিক ৯২ শতাংশ। রংপুর বিভাগে ৬ জন বা ০.৮৮ শতাংশ হামের রোগী শনাক্ত হয়েছে।

শিশু ও মাতৃমৃত্যু কমিয়েছিল ইপিআই

জনস্বাস্থ্যখাতে গত চার দশকে অর্জিত সাফল্যের মধ্যে অন্যতম সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)। ১৯৭৯ সালে স্বল্প পরিসরে যাত্রা শুরু করা এই কর্মসূচি শিশু ও মাতৃমৃত্যু হার হ্রাসে বৈপ্লবিক পরিবর্তন আনে, যা বাংলাদেশকে বিশ্বের দরবারে রোল মডেল হিসেবে দাঁড় করায়। ইপিআইয়ের সফল বাস্তবায়নের সরাসরি প্রভাব পড়েছে জনমিতিতে।

স্বাস্থ্যসেবা তৃণমূল পর্যায়ে পৌঁছে যাওয়ার সবচেয়ে শক্তিশালী এবং সুশৃঙ্খল নেটওয়ার্কের নাম ইপিআই। জন্মের পর থেকে নির্দিষ্ট সময় অন্তর শিশুদের যক্ষ্মা, পোলিও, ধনুষ্টঙ্কার, হেপাটাইটিস-বি এবং হাম-রুবেলার মতো মারাত্মক ১০টি রোগ প্রতিরোধে এই কর্মসূচির মাধ্যমে দেওয়া হয় বিনামূল্যের টিকা।

ইপিআইয়ের সাফল্যের পেছনে বড় কারণ এর বিস্তৃত নেটওয়ার্ক। মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মী এবং স্বেচ্ছাসেবীদের অক্লান্ত পরিশ্রমে দুর্গম চর থেকে শুরু করে পাহাড়ি অঞ্চল পর্যন্ত প্রতিটি শিশু টিকার আওতায় আসে। এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ বৈশ্বিক পর্যায়ে একাধিক পুরস্কার লাভের পাশাপাশি ‘পোলিওমুক্ত’ দেশের মর্যাদা অর্জন করে।

তবে সেই বহুল প্রচলিত প্রবাদ ‘চাঁদের কলঙ্ক রয়েছে’-এর মতো ইপিআই কর্মসূচির সাফল্যে কামড় বসাতে চলেছে হামের সাম্প্রতিক প্রার্দুভাব। টিকাদানে দীর্ঘদিনের সফলতা সত্ত্বেও সাম্প্রতিক বছরগুলোয় হামের প্রাদুর্ভাব নতুন করে চিন্তা হয়ে দাঁড়িয়েছে।

হামটিকাইপিআই
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise