প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

গ্যাস থেকে বিস্ফোরণ, রাজধানী ও চট্টগ্রামে শিশুসহ দগ্ধ ১২

অনলাইন ডেস্কপ্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৫
গ্যাস থেকে বিস্ফোরণ, রাজধানী ও চট্টগ্রামে শিশুসহ দগ্ধ ১২

সংগৃহীত ছবি

ঘরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণে রাজধানী ও চট্টগ্রামে চার শিশুসহ ১২ জন দগ্ধ হয়েছেন। ঘটনাদুটি সোমবার ভোরের। দগ্ধ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রথম ঘটনাটি রাজধানীর রায়েরবাজার এলাকার। ১৪৭ নম্বর জাহানারা ভিলার নিচতলায় পরিবার নিয়ে ভাড়া থাকেন শেখ নোমান। সোমবার ভোর ৪টার দিকে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ হয় তাদের ঘরে।


দগ্ধ হন নোমান, তার স্ত্রী পিংকী আক্তার, তাদের ৩ বছরের ছেলে রোহান ও পিংকীর ভাই অপু। ভোর সাড়ে ৫টার দিকে তাদের নেয়া হয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।

হাসপাতালের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানালেন, নোমানের দেহের ৭০ শতাংশ দগ্ধ, পিংকি আক্তার ৭৫ শতাংশ, ছেলে রোহান ৩৫ শতাংশ ও অপুর ৫০ শতাংশ দগ্ধ হয়েছে।

ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রামের হালিশহরের একটি বাসায় বিস্ফোরণ থেকে লাগে আগুন। এইচ ব্লকের হালিমা মঞ্জিল ভবনের তৃতীয় তলায় এ ঘটনা বলে জানিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

এতে দগ্ধ হন ওই ফ্ল্যাটে থাকা মো. সাখাওয়াত, তার ছেলে ১৭ বছরের শাওন, ৭ বছরের আনাস ও ৯ বছরের আইমান, সাখাওয়াতের ভাই মো. সুমন ও স্ত্রী পাখি বেগম, তাদের ৪ বছরের মেয়ে আয়েশা এবং সাখাওয়াতের আরেক ভাই মো. শিপন।


তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এর মধ্যে চারজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।


চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগ জানায়, ভোর ৪টা ৩৭ মিনিটে বিস্ফোরণ ও আগুনের খবর আসে। দুটি ইউনিট গিয়ে ৫টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা এর আগেই দগ্ধদের হাসপাতালে নেয়।


চুলার গ্যাস লিক হয়ে রান্নাঘরে বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিস কর্মকর্তাদের।

দগ্ধদের স্বজন পরিচয়ে মকবুল হোসেন নামে এক ব্যক্তি জানান, ওই ফ্ল্যাটে দুই ভাই পরিবার নিয়ে থাকেন। আরেক ভাই সম্প্রতি বিদেশ থেকে এসে পরিবার নিয়ে সেখানে উঠেছেন।


হালিমা মঞ্জিলের সামনের ভবনের বাসিন্দা নুরুচ্ছাফা ভূঁইয়া বলেন, ‛হঠাৎ বিকট শব্দে আমাদের ঘুম ভেঙে যায়। বেলকনিতে গিয়ে দেখি, ওই বাসার ভেতরে আগুন জ্বলছে। ভেতর থেকে কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছিল। তখন শত, শত লোক জমে যায় নিচে। পুরো ভবনের লোকজন নিচে আসে। ফায়ার সার্ভিসের গাড়ি আসে। ৭-৮ জনকে বের করে হাসপাতালে নিয়ে যেতে দেখি।’


হালিশহর থানার পরিদর্শক (তদন্ত) মাজেদুল ইসলাম বলেন, ‛বিস্ফোরণে তৃতীয় তলার বাসাটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পুরো ভবনে ১০-১২টি ফ্ল্যাটের সবগুলোই ক্ষতিগ্রস্ত হয়েছে। দরজা, জানালার কাচ, আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।’

চট্টগ্রামবিস্ফোরণঢাকাআগুন
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise