বিরোধী দলের আপত্তি, কণ্ঠভোটে দুটি বিল পাস
নিজস্ব প্রতিবেদক

গ্রাফিকস: আগামীর সময়
জাতীয় সংসদে বিরোধী দলের আপত্তির মধ্যেও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন (সংশোধন) ২০২৬ এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (সংশোধন) ২০২৬ বিল দুটি পাস করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৫তম দিনে বিল দুটি উত্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
তবে বিলটি আজকে পাস না করে স্থগিত করার দাবি জানান সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। কিন্তু কণ্ঠভোটে তা নাকচ হয়ে যায়।
এর আগে বেলা ১১টায় শুরু হয় শেষ দিনের প্রথম অধিবেশনের কার্যক্রম। যেখানে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।



