প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় প্রবাস

চট্টগ্রাম অ্যাসোসিয়েশন পর্তুগালের বৈশাখী উৎসব পালিত

পর্তুগাল প্রতিনিধিপ্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১৫:৪২
চট্টগ্রাম অ্যাসোসিয়েশন পর্তুগালের বৈশাখী উৎসব পালিত

চট্টগ্রাম অ্যাসোসিয়েশন পর্তুগালের আয়োজনে রবিবার দিনব্যাপী পালিত হয়েছে বৈশাখী উৎসব। ছবি : আগামীর সময়

পর্তুগালে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বৈশাখী উৎসব ও চাটগাঁইয়া মিলনমেলা। নাচ, গান, কবিতা ও বাঙালির ঐতিহ্যবাহী খাবারের সমারোহে দিনব্যাপী এ আয়োজন হয়ে ওঠে উৎসবমুখর। চট্টগ্রাম অ্যাসোসিয়েশন পর্তুগালের আয়োজনে রবিবার দিনব্যাপী কিয়েল দো আমারেল এমপি থিয়েটার এনফিটেরো উন্মুক্ত মাঠে হয়েছে এ অনুষ্ঠান।

বাংলা নববর্ষ ঘিরে আয়োজিত এ অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন নানা বয়সী মানুষ। নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি ও চাটগাঁইয়া ঐতিহ্য তুলে ধরাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

এ অনুষ্ঠানে পরিবেশিত হয় বৈশাখী গান, নৃত্য, কবিতা আবৃত্তি এবং আঞ্চলিক সংস্কৃতি। লাল-সাদা পোশাকে সজ্জিত অংশগ্রহণকারীদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল হয়ে ওঠে প্রাণবন্ত।

সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি দর্শনার্থীদের জন্য ছিল বাঙালির ঐতিহ্যবাহী নানা খাবারের আয়োজন। যার মধ্যে দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে পান্তা-ইলিশ, ভর্তা, পিঠা, মেজবান, চটপটি, ফুচকা ও দেশীয় বিভিন্ন খাবার। শিশুদের জন্যও ছিল খেলাধুলা, চিত্রাঙ্কন ও বিনোদনের নানা ব্যবস্থা।

আয়োজকদের ভাষ্য, প্রবাসে থেকেও বাংলা ভাষা, সংস্কৃতি ও চাটগাঁইয়া ঐতিহ্য ধরে রাখতেই এ ধরনের উদ্যোগ। তাদের মতে, এ ধরনের মিলনমেলা আরও সুদৃঢ় করে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও সাংস্কৃতিক বন্ধন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের দূতালয়প্রধান এস এম গোলাম সরওয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগাল বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি রনি মোহাম্মদ, বর্তমান সভাপতি রাসেল আহমেদ, সাধারণ সম্পাদক শহীদ আহমদ (প্রিন্স), সাংগঠনিক সম্পাদক হাফেজ আল আসাদ, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন ও মোরারিয়া বিজনেস ফোরামের সাধারণ সম্পাদক মাছুম আহমদ, যুগ্ম সম্পাদক ইকবাল আহমদ কাঞ্চন এবং মুন্সীগঞ্জ অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হাসানসহ আরও অনেকে।

পুরস্কার বিতরণ ও সমাপনী সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সফলভাবে শেষ হয় এ বৈশাখী উৎসব ও চাটগাঁইয়া মিলনমেলা।


পর্তুগালপ্রবাসচট্টগ্রাম অ্যাসোসিয়েশন
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise