প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মতামত

এক ঘণ্টা কমলো সময়, কমলো না তো জ্বালানি?

আনিসুর রহমান বুলবুল
আনিসুর রহমান বুলবুল
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ০৯:৫৪
এক ঘণ্টা কমলো সময়, কমলো না তো জ্বালানি?

আগামীর গ্রাফিক্স

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে সারা বিশ্ব যখন জ্বালানি সংকটের মুখে, তখন সরকার সিদ্ধান্ত নিল অফিসের সময় এক ঘণ্টা কমানোর। সপ্তাহিক ছুটি আগের মতোই দুদিন। অর্থাৎ সপ্তাহে পাঁচ দিন অফিস, প্রতিদিন এক ঘণ্টা করে কমে মোট পাঁচ ঘণ্টা কম কাজ। কিন্তু প্রশ্ন হলো, এই পাঁচ ঘণ্টায় সত্যিই কি জ্বালানি সাশ্রয়ের আশানুরূপ ফল মিলবে?

চিন্তাটা খুব সরল। প্রতিদিন তো অফিসে যেতেই হবে। বাস, ট্রেন, প্রাইভেট কার বা যে যানেই যান না কেন, যাতায়াতে যে জ্বালানি খরচ হয়, তা তো এক ঘণ্টা সময় কমলেই কমে না। অফিসের ভেতরে আলো, ফ্যান, এসি, কম্পিউটার- এসব চালাতে যে বিদ্যুৎ লাগে, তা বাঁচবে হয়তো এক ঘণ্টা। কিন্তু মূল সমস্যা তো রাস্তায়। সকাল-সন্ধ্যার যানজটে পুড়ে যাওয়া জ্বালানির সামনে অফিসের সেই এক ঘণ্টার সাশ্রয় নেহাতই নগণ্য।

জ্বালানি সংকট মোকাবিলায় সাহসী পদক্ষেপের বদলে আমরা দেখলাম একধরনের গড়িমসি। অথচ একদিন বাড়তি ছুটি দিলে লাভ হতো অনেক বেশি।

এবার একটু ভিন্ন চিন্তা করি। সরকার যদি সপ্তাহে আরও এক দিন ছুটি বাড়িয়ে দিত, তাহলে কী হতো? সপ্তাহে কাজ হতো চার দিন, ছুটি তিন দিন। তখন অফিসের সময় আট ঘণ্টাই রাখা যেত। তাহলে এক ঘণ্টা কমানোর দরকারই পড়ত না। কিন্তু সপ্তাহে এক দিন পুরো অফিস বন্ধ থাকায় যাতায়াত বন্ধ হতো এক দিনের জন্য। লাখ লাখ মানুষ বাসে, ট্রেনে, কারে বা মোটরসাইকেলে করে অফিসমুখী হতো না। রাস্তায় কমে যেত যানবাহনের চাপ। সাশ্রয় হতো বিপুল পরিমাণ জ্বালানি। অফিসের ভেতরে বিদ্যুৎ খরচও বাঁচত পুরো এক দিন। তার ওপরে কর্মীদের মানসিক স্বস্তি, পারিবারিক সময়, যানজটের বিষাদমুক্ত এক দিন। এসব তো মূল্য দিয়ে কেনা যায় না।

তাহলে কোন পথে লাভ বেশি? সোজা অঙ্ক। পাঁচ দিন এক ঘণ্টা করে সময় কমালে জ্বালানি সাশ্রয় হয় শুধু অফিস চালানোর খাতে। আর একদিন পুরো ছুটি বাড়ালে সাশ্রয় হয় যাতায়াতের পুরো জ্বালানি ও অফিস পরিচালনার পুরো দিনের খরচ। শুধু তাই নয়, কমে যানজট, কমে বায়ুদূষণ, বাড়ে উৎপাদনশীলতা। অথচ আমরা দেখছি, সরকার সপ্তাহের ছুটি বাড়ানোর পথে যায়নি। বরং সময় কমিয়ে চিরাচরিত রুটিনে আটকে রেখেছে।

সরকার যদি সপ্তাহে আরও এক দিন ছুটি বাড়িয়ে দিত, তাহলে কী হতো? ... লাখ লাখ মানুষ বাসে, ট্রেনে, কারে বা মোটরসাইকেলে করে অফিসমুখী হতো না। রাস্তায় কমে যেত যানবাহনের চাপ। সাশ্রয় হতো বিপুল পরিমাণ জ্বালানি। অফিসের ভেতরে বিদ্যুৎ খরচও বাঁচত পুরো এক দিন।

আসল কথা হলো, অফিসের সময় এক ঘণ্টা কমালে মানুষ ততটা উপকার অনুভব করে না, কারণ কাজের চাপ অপরিবর্তিত থাকলেও সময় কমে যায়। অথচ সপ্তাহে একটি দিন বাড়তি ছুটি দিলে জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি জনগণের জীবনযাত্রার মানও বেড়ে যেত। সপ্তাহের কর্মঘণ্টা কমানোর দুইটি পদ্ধতি তুলনা করলে দেখা যায়, চার দিনে আট ঘণ্টা করে মোট ৩২ ঘণ্টা বনাম পাঁচ দিনে সাত ঘণ্টা করে মোট ৩৫ ঘণ্টা-পার্থক্য মাত্র তিন ঘণ্টা! তাহলে এক ঘণ্টা কমানো বনাম এক দিন ছুটি বাড়ানোর মধ্যে দ্বিধা কেন?

সম্ভবত পুরনো অভ্যাসের শৃঙ্খল আর প্রশাসনিক জটিলতা। অনেকের ধারণা, সপ্তাহে অতিরিক্ত ছুটি দিলে উৎপাদনশীলতা কমে যাবে। কিন্তু বাস্তবতা অন্য। জ্বালানি সংকটের সময় স্মার্ট সমাধান মানে শুধু ঘড়ির কাটায় হাত দেওয়া নয়, বরং কাঠামোগত পরিবর্তন আনা। পশ্চিমা অনেক দেশ মহামারী ও জ্বালানি সংকটে চার দিনের কর্মসপ্তাহ পরীক্ষা করে সফল হয়েছে। তাদের অভিজ্ঞতা বলছে, কাজের চাপ ঠিক রেখে সময় বাড়িয়ে নয়, বরং সময় কমিয়ে আরও বেশি দক্ষতা অর্জন করা সম্ভব।

তবুও আমাদের সরকার এক ঘণ্টা কমানোর পথই বেছে নিল। এতে জ্বালানি সাশ্রয় হয় খুব সামান্য, আর মানুষের মনে তৈরি হলো হতাশা। জ্বালানি সংকট মোকাবিলায় সাহসী পদক্ষেপের বদলে আমরা দেখলাম একধরনের গড়িমসি। অথচ একদিন বাড়তি ছুটি দিলে লাভ হতো অনেক বেশি। কিন্তু সেই সময়োপযোগী সিদ্ধান্ত নিতে এত দেরি কেন? আমাদের প্রশাসন আর কবে বাস্তবতার ধারে কাছে যাবে? শুধু ঘড়ির কাঁটা এগিয়ে-পিছিয়েই সব সমস্যার সমাধান হবে?

দৃষ্টিপাতজ্বালানি সাশ্রয়সাপ্তাহিক ছুটিঅফিস সময়
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise