প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মতামত

একটি সিদ্ধান্ত, একটি সুযোগ: পুলিশকে জনবান্ধব করার প্রশ্ন

মঈন উদ্দিন খান
মঈন উদ্দিন খান
প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ১৭:৩৮
একটি সিদ্ধান্ত, একটি সুযোগ: পুলিশকে জনবান্ধব করার প্রশ্ন

আগামীর সময় গ্রাফিক্স

সাবেক পুলিশ কর্মকর্তা মো. কোহিনূর মিয়াকে চাকরিতে পুনর্বহালের সিদ্ধান্তটি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ২০১১ সালে বরখাস্ত হওয়ার প্রায় দেড় দশক পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তার বরখাস্তের আদেশ বাতিল করা হয়েছে। ফৌজদারি মামলাগুলোতে আদালতের খালাস এবং রাষ্ট্রপতির অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আইনি প্রক্রিয়ার একটি স্বাভাবিক ফলাফল বলে মনে হতে পারে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং জনমনে যে প্রতিক্রিয়া উঠেছে, তা শুধু এই একটি ঘটনার মধ্যে সীমাবদ্ধ নয়।

কোহিনুর মিয়ার ক্ষেত্রে অভিযোগ ছিল— ধানমন্ডিতে এক নারীকে নির্যাতনের এবং ময়মনসিংহের নান্দাইলে নির্বাচনকালীন সংঘর্ষের ঘটনা। দীর্ঘ আইনি লড়াইয়ের পর আদালত অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দিয়েছেন। আইনের চোখে এটি নির্দোষতার প্রমাণ। কিন্তু জনগণের মনে প্রশ্ন উঠেছে: এ ধরনের পুনর্বহাল কি শুধু আইনি প্রক্রিয়ার ফল, নাকি রাজনৈতিক সিদ্ধান্তের প্রতিফলন? সোস্যাল মিডিয়াতে সাম্প্রতিক কমেন্টে যেমন উল্লেখ করা হয়েছে, ‘হারুন, বিপ্লব, বনজ, মনিরুলদের মতো পুলিশ অফিসারদেরও সুযোগ থাকছে আগামীতে’— এটি স্পষ্ট করে দেয় যে জনগণ পুলিশের অনেক কর্মকর্তাকে রাজনৈতিক টুল হিসেবে দেখে। এই পারসেপশন দূর করা এখন জরুরি।

বাংলাদেশের পুলিশ বাহিনীর ইতিহাসে রাজনৈতিক প্রভাবের ছাপ অনেক পুরনো। বিভিন্ন সরকারের আমলে পুলিশকে ক্ষমতাসীন দলের স্বার্থরক্ষার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। ফলে জনগণের সেবকের পরিবর্তে পুলিশ অনেক ক্ষেত্রে ভয়ের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। গুম-খুন, বিচারবহির্ভূত হত্যা, রাজনৈতিক নির্যাতনের অভিযোগে আলোচিত কর্মকর্তাদের নাম যখন জনমুখে ফেরে, তখন একটি পুনর্বহালের খবর জনমনে নেতিবাচক ভাবনার উদ্রেক করে। এই ধারণা আস্থার সংকটকেও কিছুটা বাড়িয়ে দেয়।

পুলিশকে জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে হলে কয়েকটি মৌলিক পদক্ষেপ নেওয়া দরকার। প্রথমত, রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত নিয়োগ, পদোন্নতি ও বদলির ব্যবস্থা। পুলিশ কমিশন বা স্বাধীন তদন্ত কমিটির মাধ্যমে এসব নিশ্চিত করা যেতে পারে। দ্বিতীয়ত, অভিযোগের বিরুদ্ধে দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত। বিভাগীয় মামলার পাশাপাশি ফৌজদারি মামলার নিষ্পত্তি দ্রুত হওয়া উচিত। তৃতীয়ত, পুলিশ সদস্যদের প্রশিক্ষণে জনসেবা, মানবাধিকার ও নৈতিকতার ওপর জোর দেওয়া।

চতুর্থত, জবাবদিহিতার ব্যবস্থা শক্তিশালী করা। যেসব কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ প্রমাণিত হয়, তাদের বিরুদ্ধে কোনো ছাড় না দেওয়া। একই সঙ্গে নির্দোষ প্রমাণিত হলে পুনর্বহালের পথ খোলা রাখা— কিন্তু সেই প্রক্রিয়া যেন সম্পূর্ণ স্বচ্ছ হয়। জনগণকে বিশ্বাস করাতে হবে যে সিদ্ধান্ত আইনের ভিত্তিতে নেওয়া হচ্ছে, রাজনৈতিক বিবেচনায় নয়।

কোহিনূর মিয়ার পুনর্বহাল একটি ব্যক্তিগত আইনি জয়। কিন্তু এটি পুলিশ বাহিনীর সামগ্রিক সংস্কারের সুযোগও তৈরি করেছে। যদি সরকার এই ঘটনাকে কাজে লাগিয়ে পুলিশকে রাজনীতিমুক্ত, জবাবদিহিমূলক ও জনবান্ধব করে গড়ে তোলে, তাহলে জনমনে জমা হওয়া ভয় ও অবিশ্বাস কমতে পারে। অন্যথায়, এ ধরনের খবর শুধু সন্দেহের জন্ম দেবে, আস্থা ফিরিয়ে আনবে না।

পুলিশ জনগণের সেবক হিসেবে দাঁড়াতে পারলে সমাজ নিরাপদ হবে। সেই লক্ষ্যে রাজনৈতিক সদিচ্ছা ও প্রাতিষ্ঠানিক সংস্কার অপরিহার্য। জনগণের ভয় দূর করতে হলে পুলিশকে প্রতিষ্ঠিত করতে হবে ‘সুরক্ষক’ হিসেবে।

পুলিশমতামতডিসি কোহিনূর
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise