প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মতামত

ঈদের বোনাস আর গ্রামের মুখগুলো

আনিসুর রহমান বুলবুল
আনিসুর রহমান বুলবুল
প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ১২:৪০
ঈদের বোনাস আর গ্রামের মুখগুলো

ছবি: এআই

ঈদ সামনে এলেই শহরের বাসাবাড়িতে এক ধরনের ব্যস্ততা শুরু হয়। বাজার করা, ঘর গোছানো, নতুন কাপড়, নানা আয়োজনের সঙ্গে আরেকটি পরিচিত দৃশ্য থাকে। বাসার সিকিউরিটি গার্ড, বুয়া কিংবা সহায়তাকারীদের হাতে ঈদের বোনাস তুলে দেওয়া। বছরের এই সময়টাতে তাদের মুখে যে হাসি ফুটে ওঠে, সেটি দেখলে নিজের মনেও এক ধরনের শান্তি নেমে আসে।

আজকে বাসার বুয়া আর সিকিউরিটি গার্ডদের বোনাস দিতে গিয়ে হঠাৎ কিছু মুখ মনে ভেসে ওঠে। দূরের গ্রামের কোনো চাচা, ফুপু, মামা কিংবা খালার মুখ। এমন কেউ, যার সঙ্গে বহুদিন যোগাযোগ নেই। বছরের পর বছর কেটে গেছে কথা না বলেই। অথচ শৈশব বা কৈশোরের কোনো সময় তারা আমাদের জীবনের খুব কাছের মানুষ ছিলেন। কেন এমন হয়, তার স্পষ্ট ব্যাখ্যা হয়তো নেই।

তবে, মনে হলো, যখন আমি দুই বা তিন বছরের পরিচিত কাউকে ঈদের আনন্দে একটু বাড়তি টাকা দিই, তখন মনের অজান্তেই সামনে চলে আসে সেই মানুষদের কথা, যারা আমার আপন, কিন্তু দূরে পড়ে আছেন। হয়তো গ্রামের সেই স্বজনের সংসার খুব স্বচ্ছল নয়। হয়তো তিনি অসুস্থ শরীর নিয়ে দিন পার করছেন। হয়তো ভাঙা ঘরের চাল ঠিক করার সামর্থ্যও নেই।

ঈদের আগে যদি তাদের হাতেও একটি ছোট্ট বোনাস তুলে দেওয়া যায়। খুব বড় কিছু না। সামর্থ্যের ভেতরে সামান্য সহায়তা। সেই টাকায় হয়তো তিনি ওষুধ কিনবেন, হয়তো ঘরের ভাঙা টিনটি বদলাবেন। হয়তো রমজানের রোজা রেখে দু হাত তুলে দোয়া করবেন।

আমাদের শহুরে জীবনটাই ব্যস্ততার। চাকরি, অফিস, যানজট, সন্তানের পড়াশোনা, হাজারো দায়দায়িত্বের ভিড়ে দিনগুলো দ্রুত কেটে যায়। কখনো বুঝতেই পারি না কবে একটি বছর শেষ হয়ে আরেকটি বছর শুরু হয়ে গেল। এই ব্যস্ততার ভেতরেই ধীরে ধীরে দূরে সরে যায় গ্রামের আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগ।

অথচ একটু চেষ্টা করলেই সম্পর্কগুলো বাঁচিয়ে রাখা যায়। সপ্তাহে না পারলেও মাসে একটি দিন, কিংবা বছরের এই দিনে। কয়েক মিনিট সময় বের করে একটি ফোন কল করা খুব কঠিন কিছু নয়। শুধু জানতে চাওয়া, কেমন আছেন। বাড়ির সবাই ভালো আছে তো। এমন দু একটি বাক্যও একজন মানুষের কাছে অনেক বড় সান্ত্বনা হয়ে উঠতে পারে।

মানুষের জীবনে অর্থের মূল্য আছে। কিন্তু তার চেয়েও বড় মূল্য আছে খোঁজ নেওয়ার। মনে রাখার। সম্পর্কের প্রতি দায়িত্ববোধের। ঈদের সময়টাতে সেই অনুভূতিটাই যেন আবার নতুন করে মনে করিয়ে দেয়, আমাদের শেকড় কোথায়।

শহরের ব্যস্ত জীবনে আমরা যত দূরেই চলে যাই না কেন, গ্রামের সেই মানুষগুলোই আমাদের সম্পর্কের আসল বৃত্ত। তাদের খোঁজ নেওয়ার জন্য কোনো বড় আয়োজন দরকার হয় না। দরকার শুধু একটু সময় আর আন্তরিকতা। কোনো ব্যস্ততাই স্বজনের খোঁজ নেওয়ার ক্ষেত্রে অজুহাত হতে পারে না। বরং একটি ছোট্ট ফোন কলও অনেক সময় ঈদের সবচেয়ে বড় উপহার হয়ে ওঠে।

    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise