প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মতামত

দৃষ্টিপাত

বাবার রক্তে ভেজা উঠান, সন্তানের ক্রোধে আহত সমাজ

আনিসুর রহমান বুলবুল
আনিসুর রহমান বুলবুল
প্রকাশ: ০২ মে ২০২৬, ০১:০৯
বাবার রক্তে ভেজা উঠান, সন্তানের ক্রোধে আহত সমাজ

গ্রাফিকস: আগামীর সময়

শুক্রবার মুসলমানদের কাছে পবিত্র এক দিন। বহু পরিবারে এদিনের সকাল শুরু হয় পরিচ্ছন্নতা, নামাজের প্রস্তুতি আর ঘরোয়া ব্যস্ততায়। সেই দিনের এমন এক সকালে একজন বাবা জুমার নামাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক তখনই ছেলে এসে বসে সম্পত্তির ভাগ দাবি নিয়ে। কথার পর কথা বাড়তে বাড়তে একসময় তা পৌঁছে যায় ভয়াবহ পরিণতিতে। ছেলে ঘর থেকে ছুরি এনে বাবার ওপর হামলা করে। কয়েক মুহূর্তের মধ্যেই একজন বাবা নিথর হয়ে পড়ে থাকেন নিজের ঘরে, নিজের সন্তানের হাতে।

কেরানীগঞ্জের ঘটনাটি যতটা নির্মম, রাঙ্গুনিয়ার ঘটনাও ততটাই হতবাক করে। গভীর রাতে বাবা-মায়ের ঝগড়া চলছিল। সংসারে মতবিরোধ নতুন কিছু নয়। স্বামী-স্ত্রীর তর্ক, অভিমান, অশান্তি বহু পরিবারেই ঘটে। কিন্তু সেই বিরক্তি থেকে ছেলে ঘরে ঢুকে বাবার ওপর হামলা করে, পরে তিনি মারা যান। আরও শোকাবহ হলো, ছেলেকে বাঁচাতে মা ঘরের রক্ত মুছে ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেন। এই দৃশ্য শুধু অপরাধের নয়, মূল্যবোধেরও পতনের ছবি।

দেশের নানা প্রান্তে একই ধরনের সংবাদ বারবার সামনে আসছে। কোথাও জমি নিয়ে বিরোধ, কোথাও পারিবারিক কলহ, কোথাও সামান্য তর্ক। আর এসব কারণেই সন্তান বাবাকে হত্যা করছে। যে মানুষটি সন্তানের প্রথম আশ্রয়, প্রথম শিক্ষক, প্রথম নিরাপত্তা, তাকেই আজ কেউ কেউ প্রতিপক্ষ মনে করছে। আসলে আমরা কোথায় এসে দাঁড়িয়েছি?

পারিবারিক সম্পর্কের ভাঙন এক দিনে তৈরি হয় না। দীর্ঘদিনের ক্ষোভ, লোভ, অবিশ্বাস, মানসিক অস্থিরতা, নেশা, অসহিষ্ণুতা, পারিবারিক যোগাযোগের অভাব, নৈতিক শিক্ষার ঘাটতি- সব মিলিয়েই এমন ভয়ংকর বিস্ফোরণ ঘটে। আজকের সমাজে মানুষ দ্রুত রেগে যায়, দ্রুত সিদ্ধান্ত নেয়, দ্রুত আঘাত করে। কিন্তু ধৈর্য শেখার জায়গাগুলো ক্রমেই সংকুচিত হচ্ছে।

আরেকটি বাস্তবতা হলো, সম্পত্তি এখন অনেক পরিবারে সম্পর্কের চেয়ে বড় হয়ে উঠছে। জমি, টাকা, উত্তরাধিকার, দখল, ভাগবাটোয়ারা নিয়ে যে বিষ জমছে, তা একসময় রক্তপাত ডেকে আনছে। অথচ সম্পদ মানুষের জীবন সহজ করার কথা, সম্পর্ক ধ্বংস করার নয়।

বাঙালি সংস্কৃতিতে বাবা-মা সম্মানের প্রতীক। ইসলামেও বাবা-মার মর্যাদা অত্যন্ত উচ্চ। তাদের সঙ্গে সদাচরণ ইবাদতের অংশ বলা হয়েছে। এত ধর্মীয় আয়োজন, এত সামাজিক প্রচার, এত নৈতিকতার ভাষণ, তারপরও যদি ঘরে ঘরে শ্রদ্ধাবোধ কমে যায়, তবে আমাদের আত্মসমালোচনা জরুরি।

শুধু আইন করে এ সমস্যা থামানো যাবে না। প্রয়োজন পরিবারে সংলাপ ফিরিয়ে আনা। সন্তানকে ছোটবেলা থেকে রাগ নিয়ন্ত্রণ শেখাতে হবে, সহমর্মিতা শেখাতে হবে, অধিকার যেমন আছে, তেমনি দায়িত্বও আছে তা বোঝাতে হবে। বাবা-মাকেও সন্তানের সঙ্গে দূরত্ব নয়, বোঝাপড়ার সম্পর্ক গড়তে হবে।

এখনো সময় আছে থামার। এখনো সময় আছে ঘরে ঘরে শ্রদ্ধা, সংযম ও মানবিকতার আলো ফিরিয়ে আনার। নইলে খবরের কাগজে এমন শিরোনাম আরও বাড়বে, আর আমরা প্রতিবারই বলব, খুব খারাপ লাগছে। কিন্তু তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে।

    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise