প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মতামত

পদ্মায় বাসডুবি

ভেসে ওঠা চিহ্ন, হারিয়ে যাওয়া প্রাণ

আনিসুর রহমান বুলবুল
আনিসুর রহমান বুলবুল
প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ১৬:৪৬
ভেসে ওঠা চিহ্ন, হারিয়ে যাওয়া প্রাণ

ছবিঃ আগামীর সময়

পন্টুনের লোহার ঠান্ডা বেদি। কিছুদিন আগে এখানেই ছিল প্রাণের চাঞ্চল্য, দোদুল্যমান ফেরির যাত্রীদের পদচারণা। আজ সেখানে নিস্তব্ধতা আর অদ্ভুত শূন্যতা। সেই শূন্যতায় চিৎকার করছে ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু চিহ্ন। যেন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সঙ্গে ছিল, কিন্তু আজ মালিকহারা।

পন্টুনে একটি ট্রাভেল পিলো পড়ে আছে। যাত্রার ক্লান্তি দূর করার সঙ্গী আজ নিঃসঙ্গ। পাশেই হিল আর স্যান্ডেল। কে জানত, এই জুতাগুলো শেষ পা ফেলার সাক্ষী হয়ে থাকবে? একটু দূরে ভ্যানিটি ব্যাগ, তার পাশে ওড়না। সম্ভবত ঘোমটার আড়ালে লাজুক হাসিটা আজ নেই, নেই সেই মুখ।

সবচেয়ে বেশি চোখ জুড়িয়ে যায় কালো রঙের স্নিকার্সটি। এখনো চকচক করছে। এই ঈদেই কেনা হয়েছিল। হয়তো এক দিন পরেছে। বাসায় ফিরে আবার পরার স্বপ্ন ছিল। কিন্তু স্বপ্নগুলি অসমাপ্ত থেকে গেল। যে পায়ে এই জুতো ছিল, সেই পা আর ফিরবে না।

ডুবে যাওয়া বাস যখন উঠানো হলো, তখন ভেসে উঠেছে এসব। রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর পন্টুন এখন ২৬টি প্রাণ হারানোর শোকে স্তব্ধ। প্রতিটি জিনিস যেন একটি করে কাহিনী বলে যাচ্ছে।

সকালে যখন হোয়াটসঅ্যাপে পাঠানো এসব ছবি দেখছিলাম, আমার ভেতরটা কেমন হু-হু করে উঠল। কিছুক্ষণ পর আগামীর সময়ের মানিকগঞ্জ প্রতিনিধি সোহেল ফোন দিয়ে বলল, ভাই, ছবিগুলো তুলতে গিয়ে তো অস্থির লাগছে। বুকটা ভারী হয়ে গেছে।

সত্যিই তাই। মানুষ নেই। রয়ে গেছে শুধু তাদের স্মৃতি। আর সেই স্মৃতিগুলো আজ পন্টুনের বেদিতে পড়ে আছে। পন্টুন যেন এখন কান্নার বেদি।

আমরা কি ভুলে যেতে পারি? এই ট্রাভেল পিলোর মালিক কত স্বপ্ন দেখেছিলেন? এই ওড়নার মালিক কাদের জন্য প্রাণ ভরে ভালোবেসেছিলেন? এই নতুন জুতার মালিক কত আগ্রহ নিয়ে ঈদের দিন সকালে জুতো পায়ে দিয়েছিলেন?

কেউ ফিরবে না। কিন্তু এই জিনিসগুলো স্মৃতি হয়ে থাকবে। প্রমাণ হয়ে থাকবে যে, এখানে কেউ ছিল। তারা বেঁচে ছিল। তারা হেসেছিল, স্বপ্ন দেখেছিল, ভালোবেসেছিল। আর আজ তাদের অনুপস্থিতি পন্টুনকে কান্নার জায়গায় পরিণত করেছে।

যত দিন এই পন্টুন থাকবে, তত দিন এই স্মৃতি-চিহ্ন ভেসে বেড়াবে নদীর জলের মতো চিরকাল।

    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise