প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মতামত

মিডিয়ার অপপ্রচার : কেবলই তকমা, নাকি কৌশল?

ডনপ্রকাশ: ০৩ মে ২০২৬, ১৯:১৫
মিডিয়ার অপপ্রচার : কেবলই তকমা, নাকি কৌশল?

সংগৃহীত ছবি

নাগরিকদের ব্যক্তি স্বাধীনতা রক্ষায় একটি স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যম কতটা গুরুত্বপূর্ণ— এ কথা ভুলে যাওয়া নাগরিকদের জন্যই বিপজ্জনক। আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে আমরা গণমাধ্যমের বর্তমান অবস্থা বোঝার চেষ্টা করতে পারি। ভাবতেও পারি। স্বাধীনভাবে কাজ করার ওপর যে বাধা চলছে, তা ঝুঁকির মুখে ফেলতে পারে ব্যক্তি স্বাধীনতাও।

পাকিস্তান প্রেস ফাউন্ডেশন সাম্প্রতিক সময়ে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করেছে। যার শুরুতেই বলা হয়েছে, গত এক বছরে পাকিস্তানের গণমাধ্যম আছে কঠোর নিয়ন্ত্রণে। আছে প্রতিক্রিয়াশীলতা, ভয়ভীতি এবং হুমকিও। সাংবাদিকতার বাস্তব চিত্র তুলে ধরেছে প্রতিবেদনটি। বাড়তি আইনি চাপ— ফৌজদারি অভিযোগ থেকে শুরু করে সমন, সহিংস হামলা, হুমকি, অনলাইন হয়রানি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে ডিজিটাল হুমকির বিষয়গুলোও উঠে এসেছে প্রতিবেদনে।

কেন বিশ্ব জুড়ে জনতুষ্টিবাদী ও স্বৈরশাসকরা সংগঠিত গণমাধ্যমের বিরুদ্ধে অসন্তোষ ছড়ায়? জনমত জরিপে গণমাধ্যমের প্রতি আস্থাহীনতাকে তারা ‘প্রমাণ’ হিসেবে তুলে ধরে? বলে, প্রথাগত গণমাধ্যম আর প্রাসঙ্গিক নয়

পাকিস্তান প্রেস ফাউন্ডেশন বলছে, সেন্সরশিপ ছাড়াও ব্যবহৃত হচ্ছে বিজ্ঞাপন বন্ধ করার মতো কৌশল। সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা, হুমকি ও আইনি পদক্ষেপের ২৩০টির বেশি ঘটনার উল্লেখ আছে প্রতিবেদনে, যা সাক্ষ্য দিচ্ছে গণমাধ্যমের ওপর চলমান দমন-পীড়নের পূর্ণ চিত্র সম্পর্কে। যারা মনে করেন সাংবাদিকরা ইচ্ছাকৃতভাবে জনগণের চাহিদা পূরণে ব্যর্থ— তাদের জন্য এটি অবশ্যপাঠ্য।

বাস্তবতা হলো, রাষ্ট্রীয় দমনমূলক ব্যবস্থায় পুরো গণমাধ্যম খাত ধীরে ধীরে শ্বাসরুদ্ধ হয়ে পড়ছে। অনেক সাংবাদিকের জন্য প্রতিদিন সিদ্ধান্ত নিতে হচ্ছে। টিকে থাকবেন নাকি নীতিতে অটল থাকবেন? একা লড়াই করা সহজ নয়। আর যারা নীতির চেয়ে বেশি লাভ দেখে, তাদের উত্থান এই খাত আরও দুর্বল করে তুলছে।


আরও পড়ুন

১২৫ বছর পর পাহাড়ে জমির খাজনা বাড়াল সরকার

০৩ মে ২০২৬

প্রশ্ন উঠছে— কেন বিশ্বজুড়ে জনতুষ্টিবাদী ও স্বৈরশাসকরা সংগঠিত গণমাধ্যমের বিরুদ্ধে অসন্তোষ ছড়ায়? জনমত জরিপে গণমাধ্যমের প্রতি আস্থাহীনতাকে তারা ‘প্রমাণ’ হিসেবে তুলে ধরে? বলে, প্রথাগত গণমাধ্যম আর প্রাসঙ্গিক নয়।



যখন কোনো গণমাধ্যম ক্ষমতাসীনদের পক্ষ নেয় না তখন ‘ভুয়া নিউজ মিডিয়া’ আখ্যা দেওয়া হয়। উদ্দেশ্য স্পষ্ট— সংগঠিত, স্বাধীন গণমাধ্যমের বদলে প্রভাবকনির্ভর ও খণ্ডিত জনসমাজ নিয়ন্ত্রণ অনেক সহজ। যে সমাজ তার গণমাধ্যম পরিত্যাগ করে, সে আসলে ক্ষমতার লাগামহীন উচ্চাকাঙ্ক্ষার বিরুদ্ধে নিজের শেষ প্রতিরোধটুকুও হারায়।



স্বাধীন গণমাধ্যমকে ধীরে ধীরে সংকুচিত করে ফেলা শুধু সাংবাদিকদের পেশাগত সংকট নয়— এটি গণতন্ত্রের অস্তিত্বের জন্যও হুমকি। তাই এই দিনে সবচেয়ে বড় সংহতি হতে পারে— এটা স্বীকার করা স্বাধীন গণমাধ্যম ও স্বাধীন মানুষ শেষ পর্যন্ত অবিচ্ছেদ্য।


ভাষান্তর: নাজমুস সাকিব রহমান

পাকিস্তানবিশ্ব গণমাধ্যম দিবসমুক্ত গণমাধ্যম
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise