প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মতামত

দৃষ্টিপাত

পুনরায় ভর্তি ফি বন্ধ, তবু স্বস্তি কি মিলবে?

আনিসুর রহমান বুলবুল
আনিসুর রহমান বুলবুল
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩০
পুনরায় ভর্তি ফি বন্ধ, তবু স্বস্তি কি মিলবে?

সংগৃহীত ছবি

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আর্থিক অনিয়ম ঠেকাতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার যে নতুন নীতিমালা করেছে, তা নিঃসন্দেহে একটি ইতিবাচক পদক্ষেপ।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ‘শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহি নীতিমালা, ২০২৬’ অনুযায়ী, একই প্রতিষ্ঠানে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হলে আর পুনরায় ভর্তি ফি দিতে হবে না।

দীর্ঘদিনের দাবির প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত স্বস্তির খবর। কিন্তু প্রশ্ন হলো, এতে অভিভাবকদের আর্থিক চাপ কতটা কমবে?

বাস্তবতা হলো, অধিকাংশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সময় যে বড় অঙ্কের টাকা নেওয়া হয়, তার মধ্যে পুনরায় ভর্তি ফি কেবল একটি ছোট অংশ।

রাজধানীর একটি স্বনামধন্য স্কুলের উদাহরণ ধরা যাক। সেখানে পুনরায় ভর্তির জন্য প্রায় ২৫ হাজার টাকা দিতে হয়। এর মধ্যে পুনরায় ভর্তি ফি মাত্র দুই হাজার টাকা। বাকি ২৩ হাজার টাকা নেওয়া হয় বিভিন্ন খাতে। সেশন ফি প্রায় পাঁচ হাজার টাকা। ডেভেলপমেন্ট ফি চার হাজার টাকা। মেইনট্যানেন্স ফি দুই হাজার টাকা। এর সঙ্গে যোগ হয় বিউটিফিকেশন, লাইব্রেরি, আইসিটি, ল্যাব, গেমস, ক্লাবসহ নানা খাত।

অনেক সময় দেখা যায়, এসব সুবিধা সব শিক্ষার্থীর জন্য সমানভাবে প্রযোজ্য নয়। ছোট ক্লাসের শিক্ষার্থীদের ল্যাব বা নির্দিষ্ট ক্লাব কার্যক্রমের প্রয়োজনই পড়ে না। তবু তাদের কাছ থেকেও একই হারে ফি নেওয়া হয়।

অন্যদিকে কিছু খাত আছে, যেগুলোর যৌক্তিকতা অস্বীকার করার উপায় নেই। যেমন ম্যাগাজিন, ডায়েরি, সিলেবাস, ক্যালেন্ডার, মেডিক্যাল সাপোর্ট, আইডি কার্ড, পানি, বিদ্যুৎ কিংবা এসএমএস চার্জ। এগুলো সরাসরি সেবা-সম্পর্কিত ব্যয়।

শুধু পুনরায় ভর্তি ফি বাতিল করলেই আর্থিক স্বচ্ছতা নিশ্চিত হয় না। প্রকৃত স্বচ্ছতা মানে প্রতিটি খাতের যৌক্তিকতা ব্যাখ্যা করা, অপ্রয়োজনীয় বা অতিরিক্ত চার্জ বাদ দেওয়া এবং অভিভাবকদের সামনে স্পষ্ট হিসাব উপস্থাপন করা। শিক্ষা কোনো ব্যবসায়িক পণ্য নয়। এটি একটি মৌলিক অধিকার এবং সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্র।

সরকারের সদিচ্ছা স্পষ্ট। এখন প্রয়োজন বাস্তব প্রয়োগে কঠোরতা। নীতিমালার ভাষা যতটা পরিষ্কার, প্রয়োগও ততটাই নির্ভুল হতে হবে। নয়তো দুই হাজার টাকার ছাড় দিয়ে তেইশ হাজার টাকার বোঝা বহাল থাকলে অভিভাবকদের স্বস্তি মিলবে না।

শিক্ষাক্ষেত্রে প্রকৃত সংস্কার তখনই সম্ভব, যখন স্বচ্ছতা কাগজে নয়, বাস্তবেও প্রতিফলিত হবে।

মতামতপুনরায় ভর্তি ফিদৃষ্টিপাত
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise