বৃষ্টি মাথায় নিয়েও গোলায় উঠছে সোনালি ফসল
ফয়সাল পারভেজ, মাগুরা

মাঠ ভরা সোনালি ধান।
সামান্য বৃষ্টিতেও চলছে কৃষকের ধান নিয়ে বাড়ি ফেরা। বোরো ধানের এই মৌসুমে মাগুরার মঘীর মাঠে ধানের বোঝা মাথায় করে নিয়ে যেতে দেখা যায় কৃষকদের। হলদে ধানক্ষেতের আইল দিয়ে ফসল মাথায় করে বাড়ি ফিরছেন তারা। সামান্য বৃষ্টি শুরু হলেই কৃষকের মনে শঙ্কা জাগে ফসলহানির। ফলে তড়িঘড়ি করে পাকা ধান কেটে ঘরে তোলার ধুম পড়ে।
১

আইল ধরে বাড়ি ফিরছেন কৃষকেরা
২




