আগামীর সময়

সাবেক দুই উপদেষ্টাকে গ্রেপ্তারের দাবিতে আজ জামায়াতের বিক্ষোভ

সাবেক দুই উপদেষ্টাকে গ্রেপ্তারের দাবিতে আজ জামায়াতের বিক্ষোভ

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও ড. খলিলুর রহমানের গ্রেপ্তারের দাবিতে আজ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ শুক্রবার (৬ মার্চ) জুমার নামাজের পর এই বিক্ষোভ করা হবে।

শুক্রবার (৬ মার্চ) সকালে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জনগণের রায়কে পাল্টে দেওয়ার অপরাধে সাবেক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান ও ড. খলিলুর রহমানের গ্রেপ্তার এবং জিজ্ঞাসাবাদের দাবিতে আজ ৬ই মার্চ, শুক্রবার, বাদ জুম'আ, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।’

ঘোষিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার-এর।

    শেয়ার করুন: