প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

দুই দশক পর পৈতৃক ভিটায় যাচ্ছেন তারেক রহমান

বগুড়াকে সিটি করপোরেশন হিসেবে ঘোষণা করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকপ্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১১:৫৩
বগুড়াকে সিটি করপোরেশন হিসেবে ঘোষণা করবেন প্রধানমন্ত্রী

বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

দীর্ঘ দুই দশক পর সোমবার পৈতৃক ভিটা বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধান হওয়ার পর এটিই হবে তার প্রথম নিজ জেলা সফর।

সফরকালে বগুড়াকে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। এ ছাড়াও থাকবে আরও বেশ কিছু রাষ্ট্রীয় কর্মসূচি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রচারণায় বগুড়ায় গেলেও ব্যস্ততার কারণে তখন পৈতৃক ভিটা বাগবাড়িতে যেতে পারেননি তারেক রহমান। এর আগে, ২০০৬ সালে মা খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকার সময় পৈতৃক ভিটায় গিয়েছিলেন তিনি। সেখানে আবার ২০ বছর পর যাচ্ছেন প্রধানমন্ত্রী হয়ে।

আগামীকাল ঢাকা থেকে বগুড়ায় পৌঁছানোর পর প্রধানমন্ত্রী তারেক রহমান শুরুতেই দেড়শ বছর বয়সী বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশন হিসেবে ঘোষণা করবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। একদিনের সফরের শেষ দিকে শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে আয়োজিত জনসভায় অংশ নেবেন তিনি।

বগুড়া-৬ আসনের এমপি ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা আগামীর সময়কে বলেছেন, দীর্ঘদিনের প্রত্যাশা অনুযায়ী দেশের সর্ববৃহৎ পৌরসভাকে সিটি করপোরেশন হিসেবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়াও উদ্বোধন করবেন প্রেসক্লাব ও বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের পুনর্নির্মাণ।

তার ভাষ্য, এ ছাড়াও বগুড়া আদালত প্রাঙ্গণ থেকে দেশের ১৫টি জেলায় একযোগে ই-বেইলবন্ড (অনলাইনে জামিননামা দাখিল) কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বাগবাড়িতে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি।

এদিকে সরেজমিনে ঘুরে দেখা গেছে, প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বগুড়ায় এখন সাজ সাজ রব। গাবতলীর মানুষের মনজুড়ে যেন ঈদের খুশি। ঘরের সন্তান তারেক রহমানকে দেখার প্রহর গুনছেন তারা।

এমনই একজন ৬৬ বছর ধরে অশীতিপর বৃদ্ধ আবদুস সাত্তার। যিনি দেখাশোনা করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পৈতৃক ভিটা। জীবদ্দশায় প্রেসিডেন্ট জিয়াউর রহমান আর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে কখনও কিশোর, আবার কখনও তরুণ তারেক রহমানকে দেখেছেন তিনি। এবার সেই তারেক রহমানকে দেখবেন প্রধানমন্ত্রী হিসেবে।

৮০ বছরের এক জীবনে একই পরিবারের তিন সদস্যকে রাষ্ট্র ও সরকারপ্রধান হিসেবে দেখার আনন্দ বৃদ্ধ আব্দুস সাত্তারের কাছে ভাষায় প্রকাশ করা কঠিন। তার ভাষ্য, 'প্রধানমন্ত্রী এখানে আসবেন, খুব আনন্দ লাগছে।'

তারেক রহমানবগুড়াসিটি করপোরেশনপ্রধানমন্ত্রী তারেক রহমান
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise