প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

নাহিদ ইসলাম

সংস্কার বকেয়া রেখেই নতুন বছরের হালখাতা খুলেছে বিএনপি

নিজস্ব প্রতিবেদকপ্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ২১:০৯
সংস্কার বকেয়া রেখেই নতুন বছরের হালখাতা খুলেছে বিএনপি

ছবিঃ আগামীর সময়

‘প্রতিবছর পহেলা বৈশাখে হালখাতা খুলে যেভাবে বকেয়া পরিশোধ করা হয়, সেভাবে যেন জাতীয় জীবনের বকেয়া পরিশোধ করে বিএনপি সরকার। এই বকেয়া হচ্ছে জুলাই সনদ। সংস্কার বকেয়া রেখেই নতুন বছরের হালখাতা খুলেছে বিএনপি। অচিরেই গণভোটের গণরায় অনুযায়ী করতে হবে সংস্কার বাস্তবায়ন’, মঙ্গলবার বিকেলে বলছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

আজ রাজধানীর বাংলামোটরের নেভি গলিতে পহেলা বৈশাখ উপলক্ষে চলছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানান বিরোধীদলীয় চিফ হুইপ।

‘আজকের দিনে আমাদের প্রত্যাশা অনেক বেশি। আমরা চাই নতুন বাংলাদেশ। জুলাই গণঅভ্যুত্থান হয়েছে, নির্বাচন হয়েছে, সবকিছুই হয়েছে। কিন্তু সংস্কারটা পায়নি জনগণ। ফলে বাকি রয়ে গেছে রক্তের দেনা।’

এ সময় শরীফ ওসমান হাদিকে স্মরণ করেন নাহিদ ইসলাম। ‘আজকের দিনে আমাদের অঙ্গীকার, নতুন বছরে আমরা সেই বকেয়া পরিশোধ করব। অন্তর্বর্তী সরকারের জারি করা গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বাতিল করে বর্তমান সরকার জনগণের সঙ্গে বেইমানি করেছে। আমরা আশা করব, দ্রুত সময়ের মধ্যে সেগুলো বিল হিসেবে এনে আইনে পরিণত করা হবে’, যোগ করেন তিনি।

পহেলা বৈশাখ উপলক্ষে বর্ণিল শোভাযাত্রার আয়োজন করেছিল এনসিপি। দলের সাংস্কৃতিক সেল আয়োজিত শোভাযাত্রাটি বাংলামোটরের নেভি গলি হয়ে হোটেল ইন্টারকনটিনেন্টালের মোড় থেকে ঘুরে শুরুর স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় অনেকের হাতে ছিল প্ল্যাকার্ড। কোনোটিতে লেখা ছিল ‘সম্প্রীতির ধ্বনিতে উচ্চারিত হোক স্বাধীন বাংলাদেশ, আমাদের পথ’, কোনোটিতে ‘নতুন বছরের আলোয় মুছে যাক সব বিভাজন, গড়ে উঠুক ভালোবাসা আর সম্প্রীতির বন্ধন’, আবার কোনোটিতে লেখা ‘ঢাকের তালে উঠুক ডাক, সকল গ্লানি মুছে যাক’।

পহেলা বৈশাখ উপলক্ষে বর্ণিল শোভাযাত্রার আয়োজন করেছিল এনসিপি

বিকেল ৩টার আগেই নেভি গলিতে শুরু হয়েছিল এনসিপির বৈশাখী মেলা। সেখানে বায়োস্কোপ, মাটির তৈজসপত্রের দোকান ছাড়াও ছিল বিভিন্ন খাবারের দোকান। শোভাযাত্রার পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যা উদ্বোধন করেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ।

বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তিনি বলছিলেন, এনসিপি বছরের প্রথম দিনে দেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার প্রতিজ্ঞা জানাচ্ছে। সবাইকে এই লড়াইয়ে বিগত দিনের মতো পাশে থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে অংশ নেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ জ্যেষ্ঠ নেতারা। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন চ্যানেল আই সেরাকণ্ঠের শিল্পী আশিক ও তার দল এবং বাউল কাজল দেওয়ানসহ বেশ কয়েকজন।

এনসিপিনাহিদ ইসলাম
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise