‘দুই বিয়ে তো দূরের কথা, ১৭ বছরে ১ ঘণ্টাও রাগ করিনি’

ফাইল ছবি
রাজনীতির মাঠে কড়া বক্তব্য দিয়ে নানা সময়ে আলোচনায় থাকেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা মিতু। তবে এবার আলোচনায় এসেছেন দাম্পত্য জীবন ইস্যুতে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে প্রথম স্বামী তালাক দেওয়ার পর দ্বিতীয় বিয়ে করেছেন ডা. মিতু। এমন তথ্য ছড়ানোকে ষড়যন্ত্র দাবি করে সমালোচনাকারীদের কড়া জবাব দিয়েছেন এনসিপির এই নেত্রী।
ফেসবুকে তাকে নিয়ে দেওয়া পোস্টটি শেয়ার করে ডা. মিতু লেখেন, বিয়ের বয়স ১৭ বছর। দুইটা মেয়ে আছে। আমার সংসার জীবন এত সুন্দর মাশাআল্লাহ। যারা আমাকে চিনেন— তারা জানেন। আমি স্বামীর সাপোর্টেই রাজনীতি করি।
দুই বিয়ের বিষয়ে তিনি বলেন, আল্লাহর কসম ১৭ বছরে হাজবেন্ডের সঙ্গে মনোমালিন্য হলেও ১ ঘণ্টা রাগ করে থাকছি; এমন ইতিহাসও নাই। আর দুই বিয়া তো দূরের কথা। আল্লাহ এদের হেদায়েত দিন। এমন মিথ্যাচারের জন্য এমন শিক্ষা দিন যেন, দুনিয়ায় আর কোনো নারীকে নিয়ে মিথ্যার সাহস না পায়।



