প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

এনসিপিতে নাম লেখালেন ৪৭ নেতা, নাহিদ বলছেন ‘লক্ষ্য অভিন্ন’

নিজস্ব প্রতিবেদকপ্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১৭:৩৫
এনসিপিতে নাম লেখালেন ৪৭ নেতা, নাহিদ বলছেন ‘লক্ষ্য অভিন্ন’

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম

গুঞ্জন হলো সত্যি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ইউনাইটেড পিপলস বাংলাদেশসহ (আপ বাংলাদেশ) বিভিন্ন সংগঠন ও দল থেকে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিলেন ৪৭ জন নেতাকর্মী। তাদের অধিকাংশই যুক্ত ছিলেন এনসিপি কিংবা এনসিপি সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের সঙ্গে। এর মধ্যে রয়েছেন আলী আহসান জুনায়েদ, রাফে সালমান রিফাত, রিফাত রশিদ ও হাসিব আল ইসলাম।

রবিবার দুপুরে রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

আজ যারা এখানে একত্রিত হয়েছি তারা ভিন্ন কোনো লক্ষ্যে কাজ করেননি। হয়তো বিভিন্ন প্ল্যাটফর্মে সক্রিয় ছিলেন, কিন্তু আমাদের বিশ্বাস, লক্ষ্য এক ও অভিন্ন

যা বলছেন নাহিদ ইসলাম

এনসিপি আহ্বায়ক সাংবাদিকদের জানাচ্ছিলেন, নতুন যোগ দেওয়া সবাইকে নেওয়া হয়েছে দলের কেন্দ্রীয় কমিটিতে। তাদের দায়িত্ব বণ্টনের বিষয়টি জানানো হবে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে। পর্যায়ক্রমে আপ বাংলাদেশ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা স্থানীয় পর্যায়েও এনসিপিতে যোগ দেবেন।

‘আমরা বারবার বলেছি— শুধু দল বা ব্যক্তির পরিবর্তন চাই না, আমরা চাই ক্ষমতা কাঠামোর পরিবর্তন। এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে অটুট থাকবে সার্বভৌমত্ব, মাথা উঁচু করে দাঁড়াবে দেশ, অবস্থান নেবে আধিপত্যবাদের বিরুদ্ধে’, বলছিলেন নাহিদ ইসলাম।

‘একই সঙ্গে আমরা চাই একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ। যেখানে সব ধর্ম, মত, শ্রেণি ও পেশার মানুষ একসঙ্গে থাকবে এবং গড়ে উঠবে একটি বৈষম্যহীন অর্থনৈতিক ব্যবস্থা। এই পথে চলতে গিয়ে নানা মতভেদ, ভিন্ন প্ল্যাটফর্ম ও উদ্যোগ তৈরি হয়েছে। তবে আমরা সবসময়ই এসব ইতিবাচক হিসেবে দেখেছি। কারণ যত বেশি তরুণ রাজনীতিতে যুক্ত হবে এবং সংগঠিত হবে, দেশের জন্য তা ততই মঙ্গলজনক।’

একসঙ্গে একটি প্ল্যাটফর্মে কাজ করাই সবচেয়ে কার্যকর পথ। উল্লেখ করেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ।

তার ভাষ্য, ‘আজ যারা এখানে একত্রিত হয়েছি তারা ভিন্ন কোনো লক্ষ্যে কাজ করেননি। হয়তো বিভিন্ন প্ল্যাটফর্মে সক্রিয় ছিলেন, কিন্তু আমাদের বিশ্বাস, লক্ষ্য এক ও অভিন্ন। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণকারী শক্তি হিসেবে এনসিপিকে আরও শক্তিশালী করা এবং তরুণদের ঐক্যবদ্ধ করা ছাড়া এখন দেশের জন্য কার্যকর বিকল্প নেই।’

তারুণ্যের শক্তিকে ঐক্যবদ্ধ করার আকাঙ্খা প্রকাশ করেন সাবেক ছাত্র উপদেষ্টা। ‘যারা জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিলেন, তাদের আমরা অগ্রাধিকার দিচ্ছি। তারা যে প্ল্যাটফর্মেই থাকুন না কেন, আমরা আহ্বান জানাচ্ছি— যারা রাজনীতি করতে চান, তারা এনসিপিতে যোগ দিন। আর যারা রাজনীতির বাইরে থেকে কাজ করতে চান, তাদের বিষয়েও আমরা আগ্রহী।’


কারা যোগ দিলেন

যোগ দেওয়া নেতাকর্মীদের মধ্যে রয়েছেন- আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত, মুখপাত্র শাহরিন ইরা; এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক; বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম, দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন, লিগ্যাল সেল সম্পাদক মাহফুজ এবং কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এস এম সুইট।

এ ছাড়া রয়েছেন আয়মান জাহান, হাসান তানভীর, তানভীর আহমেদ মন্ডল, ওয়াহিদ আলম, জাহিদুর রহমান, মোশাররফ হোসেন, মোহাম্মদ জুনায়েদ, সুলতান মারুফ তালহা, তৌসিফ মাহমুদ সোহান, ফারহানা শারমিন সুচি, সাজ্জাদ সাব্বির, মোহাম্মদ রায়হানুল ইসলাম, আবদুল আজিজ ভূঁইয়া, আহমেদ করিম চৌধুরী, দিলারা খানম, কাজী সালমান, মোহাম্মদ সোলায়েম হাসান, মুরাদ হোসেন, প্রকৌশলী আবু সাঈদ মোহাম্মদ নুমান, ফয়াজ শাহেদ, প্রকৌশলী মোহাম্মদ ইমামউদ্দিন রিয়াদ, মোস্তফা কামাল মাহাথির, আরাফাত ই রাব্বি প্রিন্স, কাজী আহনাফ তাহমিদ, মোহাম্মদ শামীম, বদরে আলম শাহিন, মোহাম্মদ নাজমুল হক, মাসুমা বিল্লাহ সাবিহা, ফারজানা আক্তার, তাওহীদুল ইসলাম (জবি), রাকিবুল ইসলাম (জাবি), সাদাত মুত্তাসিম প্রান্তিক (এনএসইউ), মহিউদ্দিন হাসান, মোহাম্মদ নুরুল হাসান ও আল মাহমুদ।

আপ বাংলাদেশের দুই ডজন নেতাকর্মী

জুলাই গণঅভ্যুত্থানের পর ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাত যুক্ত হয়েছিলেন জাতীয় নাগরিক কমিটির সঙ্গে। এনসিপি গঠনের আলোচনায়ও ছিলেন তারা। তবে শেষ পর্যন্ত এনসিপিতে যোগ না দিয়ে গত বছরের ১৬ মার্চ আপ বাংলাদেশ নামে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের ঘোষণা দিয়েছিলেন। এক বছর না পেরোতেই তাদের নেতৃত্বে অন্তত দুই ডজন নেতাকর্মী যোগ দিলেন এনসিপিতে।

এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ, মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম সরাসরি এনসিপিতে যোগ না দিলেও ছিলেন দলটির ছাত্র সংগঠনে। পরবর্তী সময়ে দায়িত্ব নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের। এই প্লাটফর্মও অনেকটাই এনসিপি নিয়ন্ত্রিত। 

এনসিপিনাহিদ ইসলামবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনআপ বাংলাদেশ
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise