আগামীর সময়

জামায়াত আমিরের নেতৃত্বে বৈঠকে বিরোধী দলের সংসদ সদস্যরা

জামায়াত আমিরের নেতৃত্বে বৈঠকে বিরোধী দলের সংসদ সদস্যরা

ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে বিরোধী দলের সংসদ সদস্যদের বৈঠক শুরু হয়েছে।। আজ বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কক্ষে এ বৈঠক শুরু হয়। জামায়াতে ইসলামীর এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, কিছুক্ষণ আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্যদের নিয়ে বৈঠক শুরু হয়েছে। বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে ব্রিফ করা হবে।

জানা যায়, বৃহস্পতিবার (১২ মার্চ) শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। তবে এতে কে সভাপতিত্ব করবেন তা এখনো নির্ধারণ হয়নি। নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার কে হচ্ছেন, সে সিদ্ধান্তও আসেনি। প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ডেপুটি স্পিকার দেবে কিনা, তাও নির্ধারণ হয়নি।

এসব বিষয়ে আজ বুধবার ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠকও শুরু হয়েছে। জাতীয় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে সরকারদলীয় সংসদ সদস্যরা অংশ নিয়েছেন।

    শেয়ার করুন: