আপনার জিজ্ঞাসা
কবরের পাশে বসে কোরআন তিলাওয়াত করার বিধান কী?
অনলাইন ডেস্ক

প্রতীকী ছবি
প্রশ্ন : আমার এক বন্ধু তার বাবার ইছালে সওয়াবের নিয়তে কবরের পাশে বসে কেরআন খতমের আয়োজন করেছে। তার দাবি, তার পরিচিত অনেকে তাদের মৃত আত্মীয়-স্বজনের জন্য কবরের পাশে বসে কোরআন খতমের আয়োজন করে। আমার প্রশ্ন হলো— কবরের পাশে দাঁড়িয়ে বা বসে পবিত্র কোরআন দেখে বা মুখস্থ তিলাওয়াত এবং হাত তুলে মুনাজাত করা কি জায়েজ আছে?
-ইলিয়াস, বরগুনা
উত্তর : কবরের পাশে দাঁড়িয়ে বা বসে মুখস্থ ও দেখে উভয় অবস্থায়ই কোরআন তিলাওয়াত করা জায়েজ। তবে কবরস্থানে পবিত্র কোরআন নিয়ে যাওয়া অনুত্তম। তদ্রূপ কবরস্থানে কবরের দিকে না ফিরে অন্যদিকে ফিরে মুনাজাত করা জায়েজ। (হিন্দিয়া : ১/১৬৬, রদ্দুল মুহতার : ২/২৪৩, ফাতাওয়ায়ে মাহমুদিয়া : ২/২৪৩)।
সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ বসুন্ধরা, ঢাকা।

