প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ধর্ম

মাহে রমজান: গুনাহমুক্ত জীবন গঠনের অবারিত সুযোগ

শাব্বির আহমদপ্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৫৪
মাহে রমজান: গুনাহমুক্ত জীবন গঠনের অবারিত সুযোগ

প্রতীকী ছবি

ভুল ও দুর্বলতার সমষ্টিতে মানুষের জীবন। কখনো অজান্তে, কখনো প্রবৃত্তির টানে, কখনো উদাসীনতায় আমাদের আমলনামায় জমা হতে থাকে অসংখ্য ভুল-ত্রুটি ও গুনাহ। মলিন হতে থাকে হৃদয়ের পবিত্রতা, ভারাক্রান্ত হতে থাকে আত্মা। কিন্তু মহান আল্লাহ তার বান্দাকে হতাশ হতে দেন না; সে জন্য তিনি এমন কিছু সময় ও মুহূর্ত নির্ধারণ করে দিয়েছেন, যখন রহমতের দরজা আরও প্রশস্ত হয়ে যায়, ক্ষমার আকাশ নেমে আসে পৃথিবীর খুব কাছে, আর তওবার আহ্বান প্রতিধ্বনিত হতে থাকে চারদিকে। সেই বরকতময় সময়ের শ্রেষ্ঠতম মাস হলো মাহে রমজান। যা একজন মুমিনের জন্য শুধু সিয়ামের মাস নয়; বরং আত্মশুদ্ধি, পাপমুক্তি এবং নতুন জীবন গঠনের এক অনন্য সুযোগ।

কোরআনুল কারিমে মহান আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনগণ! তোমাদের ওপর সিয়াম ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো।’ (সুরা আল-বাকারা, আয়াত : ১৮৩)

এই আয়াত স্পষ্ট করে দেয় যে, রমজানের মূল উদ্দেশ্য কেবল ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করা নয়; বরং তাকওয়া অর্জন করা। আর তাকওয়া মানে হলো এমন একটি সচেতনতা, যা মানুষকে গুনাহ থেকে দূরে রাখে এবং আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালিত করে। কাজে যথাযথ প্রস্তুতি নিতে পারলে রমজান একজন মানুষকে শুধু সাময়িক ইবাদতের অনুশীলন করায় না নয়, বরং স্থায়ীভাবে গুনাহমুক্ত জীবনযাপনেরও পথ উন্মোচন করে দিয়ে যায়।

রমজান মাসের অন্যতম বড় বৈশিষ্ট্য হলো আল্লাহর অসীম ক্ষমা ও রহমতের ঘোষণা। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তার পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হয়।’ (বুখারি, হাদিস: ৩৮)

আরেক হাদিসে তিনি বলেন, ‘যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানে কিয়াম (তারাবিহ) আদায় করে, তার পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হয়।’ (বুখারি, হাদিস: ২০০৯)

এমনকি লাইলাতুল কদরের ব্যাপারেও একই রকম সুসংবাদ দিয়ে রাসুল (সা.) বলেন— ‘যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় লাইলাতুল কদরে ইবাদত করে, তার পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হয়।’ (বুখারি, হাদিস: ২০১৪)

ইমাম নববী (রহ.) এই হাদিসগুলোর ব্যাখ্যায় বলেন, ‘এখানে ‘পূর্বের গুনাহ ক্ষমা’ বলতে ছোট গুনাহ বোঝানো হয়েছে। আর বড় গুনাহের জন্য আলাদা তওবা করা আবশ্যক।’ (শরহু সহিহ মুসলিম, ইমাম নববী)

রমজান মাসে ক্ষমার পরিবেশকে আরও সহজ করে দিতে আল্লাহ বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছেন। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘রমজান এলে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের শৃঙ্খলিত করা হয়।’ (বুখারি, হাদিস: ৩২৭৭; মুসলিম, হাদিস: ১০৭৯)

ইবনে হাজার আসকালানি (রহ.) বলেন, ‘এর অর্থ হলো, এ মাসে কল্যাণের পথগুলো সহজ হয়ে যায় এবং অকল্যাণের প্রভাব কমে যায়। ফলে বান্দার জন্য ইবাদত ও তওবার পরিবেশ সৃষ্টি হয়।’ (ফাতহুল বারী)

রমজানের আরেকটি বড় শিক্ষা হলো আত্মসংযম। সিয়াম মানুষকে শুধু খাবার ও পানীয় থেকে বিরত রাখে না; বরং চোখ, জিহ্বা, মন ও আচরণকেও সংযত করতে শেখায়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি মিথ্যা কথা ও খারাপ কাজ পরিত্যাগ করে না, তার খাদ্য-পানীয় ত্যাগ করার কোনো প্রয়োজন আল্লাহর নেই।’ (বুখারি, হাদিস: ১৯০৩)

ইমাম ইবনুল কাইয়্যিম (রহ.) লিখেছেন, ‘সিয়ামের প্রকৃত উদ্দেশ্য হলো আত্মাকে দুর্বল করা, প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করা এবং হৃদয়কে আল্লাহর দিকে ফিরিয়ে দেওয়া।’ (যাদুল মা‘আদ)

রমজান কেবল ব্যক্তিগত ইবাদতের মাস নয়; এটি কোরআনের সঙ্গেও নতুন সম্পর্ক গড়ার সময়। আল্লাহ তাআলা বলেন, ‘রমজান মাস—যাতে নাজিল করা হয়েছে কোরআন, যা মানুষের জন্য হিদায়াত এবং সত্য-মিথ্যার স্পষ্ট প্রমাণ।’ (সুরা বাকারা, আয়াত : ১৮৫)

সাহাবায়ে কিরাম ও সালাফে সালিহীন রমজানে কোরআনের প্রতি বিশেষ মনোযোগ দিতেন। ইমাম মালিক (রহ.) রমজান এলে হাদিস ও ফিকহের পাঠ বন্ধ করে কেবল কোরআন তিলাওয়াতেই মনোযোগ দিতেন। (লতায়িফুল মা‘আরিফ, ইবনু রাজব)

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এত সুযোগের পরও যদি কেউ ক্ষমা না পায়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘ধ্বংস হোক সেই ব্যক্তি, যার কাছে রমজান এসেছে, অথচ সে ক্ষমা লাভ করতে পারেনি।’ (তিরমিজি, হাদিস: ৩৫৪৫)

এই হাদিস আমাদের মনে করিয়ে দেয়, রমজান কেবল একটি ধর্মীয় মৌসুম নয়; এটি জীবনের মোড় পরিবর্তনের সময়। এই মাসে তওবা, ইস্তিগফার, সালাত, কোরআন তিলাওয়াত, দান-সদকা এবং চরিত্র সংশোধনের মাধ্যমে একজন মানুষ তার জীবনকে নতুনভাবে গড়ে তুলতে পারে।

আসলে রমজানের সাফল্য নির্ধারিত হয় ঈদের আনন্দে নয়, বরং ঈদের পরের জীবনে। যদি রমজান আমাদের মিথ্যা, গীবত, অন্যায় ও অবহেলা থেকে দূরে রাখতে পারে, যদি আমাদের হৃদয়ে আল্লাহভীতি ও ইবাদতের স্বাদ সৃষ্টি করে, তবেই বলা যাবে; রমজান আমাদের জীবনে সফল হয়েছে।

মাহে রমজান তাই কেবল একটি মাস নয়; এটি আল্লাহর পক্ষ থেকে নতুন জীবনের আহ্বান। যে এই আহ্বানে সাড়া দেয়, সে গুনাহের অন্ধকার থেকে বেরিয়ে আসে আলোর পথে। আর যে অবহেলা করে, সে নিজের হাতেই হারিয়ে ফেলে ক্ষমার এক বিরল সুযোগ। তাই একজন মুমিনের জন্য এ মাস সত্যিই গুনাহমুক্ত জীবন গঠনের অবারিত সুযোগ।

লেখক: শিক্ষার্থী, এন আকন্দ কামিল মাদরাসা, নেত্রকোণা

মাহে রমজান
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise